admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২০ ১০:২৯ পূর্বাহ্ণ
ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেছে ফাঁসি একটা ভাঁওতাবাজি। দেশের বর্তমান সমস্যা যৌন নিপীড়ন ও নির্যাতনের আইন সংশোধন নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন শাস্তিটা এমন হওয়া দরকার যেন অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরে শেখ রাসেল নগর পার্ক মুক্তমঞ্চে গণসংহতি আন্দোলনের আয়োজনে বাংলাদেশে কাঠামোগত হত্যাকাণ্ড এবং নাগরিকের নিরাপত্তা শীর্ষক গণসংলাপে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার পরিবর্তন করতে হবে না। সম্পূর্ণ নিয়ম পরিবর্তন করতে হবে। ডিজিটাল আইনকে কবরে পাঠাতে হবে। আমার কথা আমি বলতে পারবো না এটা হতে পারে না। এটা আমার দেশ।
গণসংলাপে গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি প্রমুখ।