admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স: ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর হাতে প্রতারক আটক, ১৩ জুন ২০২৫ তারিখ তোফাজ্জল হোসেন (৫৫) গ্রাম: কসাই পাড়া, পোস্ট: মাদারগঞ্জ, থানা:ঠাকুরগাঁও সদর, উক্ত ব্যক্তি মাওলানা জাকির হোসেন মুয়াজকে ঠাকুরগাঁও বিমান বন্দর মসজিদের ইমাম হিসেবে চাকুরী দিবেন বলে অঙ্গীকার করেন এবং তার কাছ থেকে কাগজপত্র প্রস্তুত এর জন্য ২০ হাজার টাকা দাবি করেন।
পরবর্তীতে মাওলানা জাকির হোসেন মুয়াজ ৯৫০০ টাকা প্রদান করেন। তোফাজ্জল হোসেনের আচরণ সন্দেহ জনক মনে হয় এবং টাকা দেওয়ার পর ভুক্তভোগী জানতে পারেন যে ঠাকুরগাঁও বিমানবন্দর মসজিদে ইমাম নিয়োগের জন্য কোন বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই। পরের দিনে ভুক্তভোগী ঠাকুরগাঁও আর্মি ক্যাম্পে বিষয়টি অবগত করলে গত ১৩ জুন ১৯০০ ঘটিকায় ঠাকুরগাঁও আর্মি ক্যাম্প থেকে তোফাজ্জল হোসেন আটক করা হয়।
ভুক্তভোগী কর্তৃক ঠাকুরগাঁও থানায় এ বিষয়ে মামলা করা হলে তোফাজ্জল হোসেন কে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে উক্ত অপরাধী বাংলাদেশ সেনাবাহিনীর নামে প্রতারণামূলক কাজ করেছেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানা যায়।