admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২২ ৬:০৯ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান, ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের হরিপুরে উপজেলায় ৩নং বকুয়া ইউনিয়নের মানিকখারী গ্রামে দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
মোঃ সলেমান আলীর ছেলে মোঃ পিয়ার আলি( ২৭) বাড়ির পাশে ধানের জমিতে নিড়ানির কাজ করছিল। ধানের জমিতে নিড়ানি দেয়ার সময় বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার প্রাক্কালে বজ্রপাত নিহত হয় এবং এসময় আরো তিনজন আহত হন।
আহতরা ব্যাক্তিরা হলেন (১)মোঃ দানেশ, পিতাঃ জব্বার, (২)মোঃ সাইমুল, পিতাঃ শামশুল হক (৩) মোঃ মহসিন আলী পিতাঃ মোঃ তসলিম উদ্দিন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পিয়ার আলির অকাল মৃত্যুতে এলাকায় শোক ছায়া নেমে এসেছে।