admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
মোঃ হুমায়ন কবির রেজা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উত্তরের জেলা ঠাকুরগাঁও হিমালয়ের পাদদেশে হওয়ায় এই জেলায় শীতের প্রকোপটা অনেক বেশী ৷ ভোর থেকে শুরু হয় বৃষ্টির ন্যায় কুয়াশা ঝরা শীত আর দুপুরের পর হাল্কা সূর্য উকি মারে আকাশে। পঞ্চগড় ও ঠাকুরগাঁও এই এলাকা গুলোতে শীতের তাপমাত্রা প্রকোপ অনেক বেশি। অত্র এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন লাভলী বিউটি পার্লার নামের একটি প্রতিষ্ঠান ৷
শুক্রবার (২১ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার সীমান্ত বর্তী এলাকা বাউলঝেরী এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে শীতবস্ত্র বিতরণ করেন লাভলী বিউটি পার্লার এন্ড ট্রেইনার সেন্টারের স্বত্বাধিকারীনী লাভলী আক্তার৷
শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে মাদরাসা শিক্ষার্থী নুরে আলম বলেন,আমাদের মাদরাসায় সব সময় অযু করে থাকতে হয়। শীতের দিনে খুব ঠান্ডা লাগে অযু করতে৷ আর অযু শেষে গরমের কাপড় না হলে কষ্ট লাগে৷ এখন লাভলী আন্টি কম্বল দিল গরম লাগবে, আমি খুশি ও আনন্দিত। নাহিদ হোসেন বলেন,আমাদের এইদিকে কেউ শীতের কাপর দেয়না৷আজকে লাভলী আন্টি আমাদের সুন্দর কম্বল দিল। অনেক গরম লাগবে রাতে আর ঘুম ও সুন্দর হবে৷
আমজানখোর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তসলিম উদ্দীন বলেন, আমাদের এলাকাটি সীমান্ত বর্তী হওয়ায় শীতের মাত্রা খুব ৷ আজকে লাভলী আমাদের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করলেন। যা আমাদের এলাকার মানুষের যারা এই কম্বল পেয়েছে তাঁদের খুব উপকারে আসবে, এতে শীতার্ত মানুষেরা উপকৃত হয়েছে।