হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়েছে আ’লীগ নেতা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২২ ১:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নুর মিন নামে এক ব্যবসায়ীকে মারধর করে ৩ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতার দাবি তার বাড়ীর খড়ের ঘরে আগুন দিয়েছে ওই ব্যবসায়ীর দুই ভাই।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী বাজারে ব্যবসায়ীকে মারধর এবং বাজারের পাশেই তারাঞ্জুবাড়ী গ্রামে এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার ব্যবসায়ী নুর আমিন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলার আমজানখোর তারাঞ্জুবাড়ী গ্রামের মৃত দমিজ উদ্দীনের ছেলে।
অপরদিকে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা কফিজুল হক বাবু আমজানখোর ইউনিয়নে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তারাঞ্জুবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন নুর আমিন সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে আওয়ামী লীগ নেতা কফিজুল হক বাবুসহ কয়েকজন তার ব্যবসায়ীক কাজে ব্যাঘাত সৃষ্টি করে বিভিন্ন ধরনের হুমকি দিলে ঠাকুরগাঁও আদালতে মামলা করি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় হরিণমারী বাজারে আমি ব্যবসায়ীক কাজে গেলে আমাকে বাবু লাঠি দিয়ে মারধর করে এবং আমার সাথে ব্যাগে থাকা ৩ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। মারধরের শিকার হয়ে আমি গুরুতর আহত হলে বাজারে উপস্থিত লোকজন আমাকে উদ্ধার করে আব্দুল জব্বারের দোকানে নিরাপদে রেখে পুলিশে খবর। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় ব্যবসায়ী নুর আমিন বাদি হয়ে আওয়ামী লীগ নেতা কফিজুল হক বাবুসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে শনিবার মারধর এবং টাকা ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করে আওয়ামী লীগ নেতা কফিজুল হক বাবু সাংবাদিকদের অভিযোগ করেন, শুক্রবার রাতে তার বাড়ীর আঙিনায় তাকা খড়ের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন ব্যবসায়ী নুর আমিনের দুই ভাই। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ প্রদানের প্রস্তুতি নিচ্ছেন। বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার লিডার প্রদীপ চন্দ্র সরকার বলেন, শুক্রবার রাতে খবর পেয়ে আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

খড়ের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করলেও কারো নাম বলতে পারেনি কেউ। বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ও উপপরিদর্শক আব্দুল মোমেনের সাথে কথা বলে জানা গেছে, ব্যবসায়ীকে মারধর এবং বাড়ীতে আগুনের দুটো ঘটনা তারা তদন্ত করছেন। এর মধ্যে নুর আমিনের লিখিত অভিযোগপত্র পেয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 1 hour আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 1 hour আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 1 hour আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 13 hours আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 23 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক