admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি’র উপর হামলা ছবি তোলায় সাংবাদিকের ওপর হামলা। পীরগঞ্জ পৌর শহরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন বিএনপির উপর হামলা চালাতে গিয়েছিল সেই সময় এক সাংবাদিক ছবি তুলতে গেলে তার উপরে অতর্কিত হামলা হয় সে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার নজির সকালে এই আদেশ জারি করেন। ইউএনও জানান,পীরগঞ্জ উপজেলায় একই স্থানে ও একই সময়ে আ.লীগ ও বিএনপি তাদের নিজ নিজ কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে। উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে পীরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মোড়ে যান চলাচলের বিঘ্ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে- তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা ও মুন্সিপাড়া মাইক্রোস্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
পীরগঞ্জে ছাত্রলীগের কালো পতাকা মিছিলের সয়য় বিএনপি’র সভা মঞ্চ ভাংচুর করার ছবি তোলায় দৈনিক মানবকন্ঠের পীরগঞ্জ প্রতিনিধি লাতিফুর রহমান লিমনকে পিটিয়ে রক্তাক্ত ও জখম করা হয়েছে। বুধবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তার এসবিএসি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত কারণে পুলিশ প্রশাসন নিরব, এতে সাংবাদকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।