admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২২ ৮:৪৩ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ইট ভাটা গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে মুক্ত কলমে এমন সংবাদ প্রচারের পর ঠাকুরগাঁও এর জেলা প্রশাসনের অভিযান পরিচালনায় ইটভাটার তিন মালিককে জরিমানা ও মামলা। যানাজায় ঠাকুরগাঁও জেলায় প্রায় ১২৮ টির মত ইটভাটা আছে আর প্রশাসনের হিসাব অনুযায়ী ১১৬ টি ইটভাটা আছে যাদের একটরও পরিবেশের ছাড়পত্র নেই অবৈধ ভাবে পরিচালনা করে আসছে। ইট ভাটা গুলোতে কয়লার পরিবর্তে বে-আইনী ভাবে কাঠ পুড়ানো হচ্ছে। কয়লার পরিবর্তে ঠাকুরগাঁওয়ে কাঠ পোড়ানোর অভিযোগে ইটভাটার তিন মালিককে জরিমানা ও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ সোমবার (২৪ ডিসেম্বর) জেলার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানার পর মামলা দায়েরের কথা নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ে নেজারত শাখার এনডিসি কাইয়ুম খাঁন। তিনি জানান, জেলা সদরের চামেশ্বরী এলাকার মোশারুল, মোলানীর কেএসবি ও ভেলাজনের কেয়া-১ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। কাঠ পুড়ানোর অভিযোগে এবং নিষিদ্ধস্থানে ভাটা স্থাপনের দায়ে তিন ভাটা মালিককে তিন লক্ষ টাকা ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও অত্র এলাকায় রাম বাবু, হুমায়ুন এর ইটভাটায় গাছ পোড়ানো হচ্ছে।
জেলা প্রশাসক কার্যালয়ে নেজারত শাখার এনডিসি কাইয়ুম খাঁন আরো জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। কোন ভাটা মালিক যদি কয়লার বদলে কাঠ দিয়ে ইট প্রস্তুত করেন তাহলে ইটভাটা বন্ধের পাশাপাশি অর্থদন্ড ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আর এ অভিযানে যেসব ইটভাটা মালিককে জরিমানা ও মামলা করা হয়েছে সেগুলো ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
এলাকাবাসি ঠাকুরগাঁও জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে এই অভিযানের জন্য। তবে শুধু এই তিনটি ইটভাটার তিন মালিককে জরিমানা ও মামলা করলেই হবেনা এমন আর অনেক ইটভাটা আছে যারা সবাই এমন অবৈধভাবে ভাটাগুলোতে কয়লার পরিবর্তে গাছ পোড়াচ্ছে। এখনো ১২৫টি/ ১১৩টি এমন ইটভাটা রয়েছে। যার মধ্যে সদর কালুক্ষেত্র চৌরঙ্গী বাজারের পশ্চিম পাশে ফাড়াবাড়ি হাট রাস্তা থেকে ৫শত মিটার দুরুত্বে অবস্থিত রামবাবু ও হুমায়ুনের ইটভাটায় এখনো ইট পোড়ানো হচ্ছে যার বাস্তব ছবি প্রকাশিত হলো এলাকাবাসি দাবী এই দুই ভাটায় অনতি বিলম্বে অভিযান চালানো দাবি জানিয়েছেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসন এই সপ্তাহে বাকি ইটভাটাগুলোতে অভিযান চালানোর কথা থাকলেও তা অজ্ঞাত কারণে হয়নি।