admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২০ ৭:৪৩ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়। বুধবার বিকেলে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোঃ আব্দুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোর্তুজা, অফিসার ইনচার্জ (অপারেশন) নাজমুল হক, ঠাকুরগাঁও, মোহাম্মদপুর ইউনিয়ন আলীগের সভাপতি সৈয়দ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোকসেদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোখলেসুর রহমান প্রমুখ। এ সময় পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সে সময় ইউনিয়ন পরিষদের একটি রুমকে বিটি পুলিশিং কার্যালয় হিসেবে উদ্বোধন করে সদর থানার এস আই বাবুল ইসলাম ও বিট ইনচার্জ ও এ এস আই সাইফুল ইসলামকে সহকারী বিট ইনচার্জ হিসেবে নিয়োগ প্রদান করা হয়। সপ্তাহে ২ দিন ২ ঘন্টা করে সংশ্লিষ্ট অফিসারগণ ওই ইউনিয়নের জনসাধারণের বিভিন্ন সমস্যার বিষয় দেখবেন বলে জানানো হয়।