admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা আইন শৃংখলা কমিটি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।১৯ সেপ্টেম্বর সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোহেল রানা, নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মাশহুরা বেগম হুরা, নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মো: খাদেমুল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান মো: বনি আমিন, বালিয়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু প্রমুখ।
সভায় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় ঠাকুরগাঁও সদর উপজেলার আইন শৃংখলার উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।