হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে শ্রমিক নেতাকে অপহরণ করে মারপিট করার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের কার্যনিবার্হী কমিটির সদস্য আব্দুর রাজ্জাককে অপহরণ করে মারপিট করার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতা ও তার সহযোগিদের বিরুদ্ধে। ৩১ অক্টোবর রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করেন ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নেতবৃৃন্দরা।

অভিযুক্ত মো. আরিফ ঠাকুরগাঁও জেলা যুবলীগের সহ-সম্পাদক পদে রয়েছে এবং সে শহরের গোয়ালপাড়া এলাকার দানেশ আলীর ছেলে। এ ছাড়াও রয়েছে যুবলীগ নেতা আরিফের সহযোগি শহরের হাজীপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে আরিফ ও মো. সুরকাপ এবং অজ্ঞাত নামা বেশ কয়েকজন। শ্রমিক নেতারা জানায়, ৩০ অক্টোবর শনিবার রাতে ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের কার্যনিবার্হী কমিটির সদস্য আব্দুর রাজ্জাককে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সহ-সম্পাদক মো. আরিফ, তার সহযোগি সুরকাপ ও আরেক আরিফ নামে এক ব্যক্তি সহ আরো বেশ কয়েকজন। মাইক্রোবাসের ভতরে শ্রমিক নেতা আব্দুর রাজ্জাককে তারা বেধরক পেটায় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

No description available.

পরে আব্দুর রাজ্জাককে শহরের হলপাড়া এলাকায় অবস্থিত ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের ব্যক্তি গত কার্যালয়ে নেয়া হয়। সেখানে শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক অজ্ঞান হলে তাকে তাৎক্ষণিক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবাদ সভায় ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংকলরী কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক ইন্দ্রজিত গুহ ঠাকুরতা রিংকু, ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাককে অপহরণ করে মারপিট করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে যদি ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে পুরো ঠাকুরগাঁও জেলায় পরিবহন বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন বক্তারা। ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাককে আমার ব্যক্তিগত কার্যালয়ে আনা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনিত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কি কারণে তাকে আপনার কার্যালয়ে নেয়া হয়েছিল এমন প্রশ্ন করা হলে যুবলীগ নেতা আব্দুল মজিদ আপেল ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর বলেন, কেউ যদি কোন অপরাধমুলক কাজের সাথে জড়িয়ে পড়ে তার দায়ভার সংগঠন নেবে না। ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, অন্যায় ভাবে আমার শ্রমিক নেতা আব্দুর রাজ্জাককে মাইক্রোবাসে তুলে অপহরণ করে মারপিট করা হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 7 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 8 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 8 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 10 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 13 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক