admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ
বিশ্বজিত সরকার রনি, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও অধিকার সুরক্ষা পরিষদের ডাকে অব্যাহত শিক্ষক নির্যাতন , হত্যা, ঠাকুরগাঁও পৌরসভার রাস্তাঘাট মেরামত ,ফুটপাথ দখলমুক্ত করা , আলুচাষীদের কোল্ড স্টোরেজের ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করার দাবীতে ৫ জুলাই ঠাকুরগাঁও চৌরাস্তায় ১১ টা থেকে ঘন্টাব্যপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রচন্ড রোদ এবং দাবদাহ উপেক্ষা করে অধিকার সুরক্ষা পরিষদ , একাধিক শিক্ষক সমিতির প্রতিনিধি ও সাধারণ শিক্ষক , আলুচাষী কল্যাণ সমিতির নের্তৃবৃন্দ সহ সাধারণ আলু চাষীগণ , সুশীল সমাজের প্রতিনিধিগন মানববন্ধনে অংশগ্রহণ করেন।
অধিকার সুরক্ষা পরিষদের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়ের সভপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মহী উদ্দীন , বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ,জামিরুল ইসলাম , আইডিয়াল হাই স্কুলের শিক্ষক ওবায়দুর রহমান , হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফজাল হোসেন বকুল , ভুল্লি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মমতাজ বেগম , আলু চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল হুদা স্বপন এবং সাধারণ সম্পাদক , হাসিবুল ইসলাম , ঠাকুরগাঁও নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু তোরাব মানিক , সি এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , দ্বীপেন্দ্রনাথ ঝাঁ , বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব রেজাউল করিম লিটন , বীর মুক্তি যোদ্ধা শংকর কুমার দে ধারা , বড়দেশ্বরীহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক , মোস্তফা কামাল , ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম। আইডিয়াল হাই স্কুলের সিনিয়র শিক্ষক শেখ আহম্মদ মিলন সহ আরো অনেকে।
বক্তাগণ আসুলিয়ার শিক্ষক হত্যাকান্ডে জড়িত ছাত্র, নড়াইলের শিক্ষককে জুতার মালা পড়িয়ে হেনস্থাকারীদের , বরেণ্য শিক্ষক রতন সিদ্দীকির বাড়ীতে হামলা কারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। বক্তারা আরো বলেন আসুলিয়ার শিক্ষক হত্যাকারীকে বয়স কমিয়ে শিশু বানানোর , নড়াইলের ঘটনায় সরকার দলীয় লোকজনদেরকে দায় এড়ানোর অপচেষ্টা চালানোর তৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়। বক্তারা আরো বলেন , নড়াইলের শিক্ষককে জুতার মারা পড়ানোর সময় ডিসি এসপি দুজনেই ছিলে অথচ ওসিকে বলির পাঠা করে ক্লোজ করা হয়েছে। ডিসি এসপি এই ঘটনার দায় এড়ান কিভাবে? ওসি সাহেবের কয়টি মাথা যে এসপি সােেহবের নির্দেশ অবমাননা করবেন? ছুতানাতা ঘটনায় সারাদেশে শিক্ষকরা নিগৃহীত হচ্ছেন , সরকারকে এ বিষয়ে দৃষ্টান্তমুলক পদক্ষেপ নিতে হবে।
এদিকে ঠাকুরগাঁওয়ের কোল্ড ষ্টোরেজ মালিকরা সিন্ডিকেট করে সারা বাংলাদেশের মধ্যে বেশী ভাড়া আদায় করছে। আলুচাষীরা এই সমস্যাটি নিয়ে গত জানুয়ারি মাস থেকে মানববন্ধান, স্মারক লিপি প্রদান , জেলা প্রশাসনের দ্বারে দ্বারে ধরনা দিচ্ছেন , অজ্ঞাত কারণে ডিসি সাহেব গরিমসি করছেন। ঈদের আগে ডিসি সাহেব এবিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করলে ঈদের পর আলু চাষীরা কঠোর আন্দোলন শুরু করবেন।
বক্তারা এই সব বিষয়ের পাশাপাশি আলো উল্লেখ করেন , নির্বাচনের দেড় বছর পরও ঠাকুরগাঁও জেলা সদরের পৌরসভার রাস্তাগুলোর বেহাল দশার কঠোর সমালোচনা করেন। এ পর্যন্ত ঠাকুরগাঁও পৌরসভার রাস্তাঘাটের দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। বক্তারা শহরের ফুটপাথ বিশেষত: কালিবাড়ী বাজারের ফুটপাথগুলো দখলমুক্ত করার দাবী জানান। আগের মেয়র কাজ শুরু করেছিলেন কিন্তু কার্যকরী হয়নি। বর্তমান মেয়রতো সরকার দলীয় এবিষয়ে কোন সমস্যা থাকার কথা নয়। অধিকার সুরক্ষা পরিষদ পর্যায়ক্রমে অন্যান্য অধিকার সরক্ষণে আন্দোলন গড়ে তুলবে।