হোম
অপরাধ

ঠাকুরগাঁও’য়ে শত বছরের ঐতিহ্যবাহী কবরস্থান দখলের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জুন, ২০২০ ৬:১১ অপরাহ্ণ

THAK-mknewsbd

ফাইল ছবি

মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মহামারী করোনার প্রাদুর্ভাবে বিশ্ব যখন দিশেহারা ঠিক সেই মহূর্তে ঠাকুরগাঁওয়ে শতবছরের কবরস্থান দখলে মাঠে নেমেছে কথিত এক নেতা ও তার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের বেংরোল সরকার পাড়া গ্রামে। জানা যায়, বেংরোল সরকার পাড়া গ্রামের প্রায় ৫০০’শ পরিবার কয়েকশত বছর পূর্বে থেকে স্থানীয় বাসিন্দারা ৩টি গোবরস্থানে গ্রামের কেউ মারা গেলে কবর দিয়ে আসতেছিল। কিন্ত হঠাৎ করে স্থানীয় কথিত এক নেতা ও তার পরিবারের সদস্যরা যোগসাজশে ক্ষমতার বলে নিজের জমি দাবি করে ৩ টি কবরস্থান দখল করে গাছ রোপন ও হালচাষ করে দেয়। এ অবস্থায় চরম উত্তেজনা বিরাজ করছে বেংরোল গ্রামে। স্থানীয় বাসিন্দা ইয়াছিন আলী জানান,আমার জন্মে পর থেকে দেখে আসতেছে বেংরোল কবরস্থানে কয়েক শত কবর দেওয়া হয়েছে।

Thakurgaon-gove.mknewsbd

একটি কবরের উপর ১০ টি করে কবর পড়েছে। আমাদের বাপ দাদার কবরস্থানটি এক কথিত আওয়ামী লীগ নেতা ও তার পরিবার সদস্যরা জোরপূর্বক দখল করে গাছ রোপণ করেছে। কেউ মারা গেলে মাটি দিতে তারা বাধাঁর সৃষ্টি করছে। এই দূর্যোগময় মুহুর্তে আমরা এলাকার সবাই প্রশাসনের কাছে সহযোগীতা চাই। ফুটানি বাজার কবরস্থান এলাকার স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান,আমি দীর্ঘদিন থেকে দেখে আসতেছিলাম এখানে কবরস্থান ছিল কিন্তু কিছুদিন আগে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি দবিরুল,রবি ও ফরিদরা কবরস্থানে হালচাষ দেয়। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,এসএ ও সিএস রেকর্ড অনুযায়ী কাঁচ পুকুর ও ভূতাহারপুকুর ও ফুটানী বাজার গোরস্থানগুলোর প্রকৃত মালিক ছিলেন হরিপুরের জমিদার হরি বল্পব রায়। তিনি এই জমি গুলো কবরস্থান হিসেবে দান করে দেন।দেশ স্বাধীনের পূর্বে থেকে কাঁচ পুকুর কবরস্থান, ভূতাহার পুকুর, ফুটানিবাজার কবরস্থানে গ্রামের মানুষ মৃত্যু বরণ করলে তাদের দাফন করা হতো।

আরো জানা যায়,কয়েকশত বছর আগে থেকে যে জমি খাস হিসাবে স্থানীয়রা কবরস্থান হিসেবে ব্যবহার করে আসতেছে। সেই জমি কি ভাবে ব্যক্তি মালিকানা হয়। এ নিয়ে এলাকায় চলছে জল্পনা আর কল্পনা। স্থানীয় প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে ভূয়া কাগজ করিয়ে নিতে পারেন বলে অনেকের ধারনা। আর এই জমির দখলের ঘটনাকে কেন্দ্র করে বেংরোল সরকার পাড়া গ্রামে ঐ পরিবারটি ১০ ফিট দূরত্বে মাঝে বিরোধ সৃষ্টি করে আরেকটি মসজিদ স্থাপন করে এবং একটি মাদ্রাসা ভেঙ্গে দেয়। যা নজীরবিহীন ঘটনা। সরকার পাড়া গ্রামের পুরাতন মসজিদে গ্রামের সকল মানুষ নামাজ আদায় করে। আর নতুন মসজিদে নামাজ আদায় করে গুটি কয়েকজন ব্যক্তি। অভিযোগসূত্রে কবরস্থান দখলকারী ব্যক্তিরা হলেন,বেংরোল সরকার পাড়া গ্রামের মৃত. পজির উদ্দীনের ছেলে দবির উদ্দীন,দবির উদ্দীনের ভাই ফরিদ ইসলাম,দবিরউদ্দীনের ছেলে কথিত নেতা রবি ইসলাম,মৃত. হাজির উদ্দীনের ছেলে আবুল কাশেম,খয়রুল মাষ্টারের ছেলে অভি ইসলামসহ কতিপয় কিছু ব্যক্তির বিরুদ্ধে শত বছরের কবরস্থান দখলের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে পরিবারটি ২টি গোবরস্থান দখল করে পুকুরে মাছ চাষ ও গাছ রোপণ করেছে।

অভিযোগের বিষয়ে দবিরউদ্দীন বলেন,আমরা জমির যে প্রকৃত মালিক তার কাছে জমিটি ক্রয় করেছি। আমাদের জমি আমরা দখল করেছি। এতে কারো কোন আপত্তি নেই । ৯ নং রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান নুরল ইসলাম বলেন,কবর স্থান দখলের বিষয়ে গ্রামবাসী আমাকে বলেছে। আলোচনা করে বসা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, কবরস্থান জোরপূর্বক দখল এটি একটি দুঃখ জনক বিষয়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে সদর থানা পুলিশ ও স্থানীয় ভূমি অফিসকে তদন্তের জন্য বলা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 9 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 14 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 14 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 15 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 16 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 16 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 16 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক