admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি ঠাকুরগাঁও থানা প্রতিনিধিঃ মঙলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী হাটের গরুর হাটিতে ভীড়ের মধ্যে পকেট থেকে টাকা চুরির প্রচেষ্টার সময় স্থানীয় জনসাধারণের হাতে আটক হন।
পীরগঞ্জ নিবাসী বাকরু মোহাঃ দের ছেলে আলম (২৫) নামে এ সময় হাটের ইজারাদারের মাধ্যমে অবগত হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে তার চুরির প্রচেষ্টার বিষয় উদঘাটন করেন এবং তাকে তিনি তাকে জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করলে তাকে উপজেলা নির্বাহী অফিসার ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবেবলে তিনি জানান।