হোম
অপরাধ

ঠাকুরগাঁও’য়ে বড়গাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম্য শালিশে চেয়ারম্যানের উপর হামলা, আহত ৪, আটক ৭

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২০ ৭:২৯ অপরাহ্ণ

ঠাকুরগাও-ফাড়াবাড়ী-বড়্গা-চেয়ার-প্রভাতের উপর হামলা-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

মামুনুর রশিদ (মামুন), ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে গ্রাম্য শালিশ চলাকালীন সময়ে ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার সিং এর উপর হামলা করার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে গ্রাম্য পুলিশ সহ ৪ জন।

সোমবার (১০ আগস্ট) দুপুর ২ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের ইউনিয়ন পরিষদের হলরুমে এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে স্থানীয়রা জানান, ৪ নং বড়গাঁও ইউনিয়নের আরাজী সরকার পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের ছোট ছেলে মৃত. সোহেল এর সাথে দেবীপুর পঁয়সা ফেলা গ্রামের মজিবর এর মেয়ে কুলসুম এর সাথে বিয়ে হয়। গত এক মাস ১৫ দিন আগে সোহেল বজ্রপাতে মারা যায়। সোহেল এর মারা যাওয়া পর থেকে তার স্ত্রী কুলসুম ও একমাত্র মেয়ে সন্তান এর উপর শশুরবাড়ী লোকজন বিভিন্ন ভাবে নির্যাতন করে।

এ বিষয়ে কুলসুম এর পরিবার মৃত. সোহেল এর পরিবারের সাথে বসে সমঝোতা করার চেষ্টা করে। কুলসুম তার মেয়ের জন্য নিজ স্বামীর ক্রয়কৃত ৫ টি গরু ও ১ বিঘা সম্পত্তি দাবি করে কিন্তু সোহেল এর পরিবার রাজি না হয়ে হুমকি ধামকি দেয়। বিষয়টি সমাধানের জন্য মৃত. সোহেলের পরিবার চেয়ারম্যান এর কাছে অভিযোগ করে। সোমবার অভিযোগের বিষয়ে ইউনিয়ন পরিষদের হলরুমে উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসলে মৃত. সোহেল এর বড় ভাই জুয়েল এর শশুর বাড়ীর লোকজন শালিসে আলোচনা চলাকালীন সময়ে চেয়ারম্যান এর উপর হামলা করে। এতে চেয়ারম্যান ও গ্রাম্য পুলিশসহ বেশকয়েকজন আহত হন।

এ বিষয়ে ইউপি সদস্য পরেশ জানান, মৃত. সোহেল এর পরিবার ও তার স্ত্রী কুলসুম এর পরিবারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা চলতেছিলো এ সময় মৃত. সোহেল এর পরিবারের লোকজন বিপরীত পক্ষের উপর হামলা চালায়। এতে চেয়ারম্যান সহ একজন গ্রাম্য পুলিশ ও ছেলের পক্ষের ২ জন গুরুতর আহত হয়।

মৃত. সোহেল এর স্ত্রী কুলসুম জানান, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে শশুর বাড়ীর লোকজন আমার উপর বিভিন্ন ভাবে অমানবিক নির্যাতন করে। আমার মেয়ের ভবিষ্যৎ এর জন্য আমার যৌতুকের টাকা দিয়ে ক্রয়কৃত ৫ টি গরু ও ১ বিঘা জমি দাবি করি। একপর্যায়ে তারা রাজি হলেও পরে তারা দিতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে শালিসে বসলে তারা কোন কিছু দিতে পারবে না বলে চেয়ারম্যানকে জানায় কিন্তু চেয়ারম্যান এর প্রতিবাদ করতে গেলে আমার স্বামীর ভাই জুয়েল এর শশুর বাড়ীর আত্নীয় ফুফা শশুর খলিলুর রহমান ও তার ছেলে ফিরোজ, রিফাজ, শশুর আবু মেম্বার ও ভাড়াটে সন্ত্রাসীরা চেয়ারম্যান এর উপর হামলা চালায় এবং আমাকে মারধর করে। আমি এর বিচার চাই।

হামলার বিষয়ে ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার সিং বলেন, আরাজী সরকার পাড়া গ্রামের মজিবর এর ছেলে মৃত. সোহেল এর পরিবারের সাথে তার স্ত্রী কুলসুম এর পরিবারের অভিযোগের বিষয়ে পরিষদের হলরুমে শালিসে বসা হয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমি আহত হই।

ঘটনার বিষয়ে ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, ঘটনা স্থল থেকে উত্তেজিত জনতার হাত থেকে সেভ করার জন্য ৫ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক