admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে” ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে সোমবার দিনব্যাপি জেলা প্রশাসক কার্যালয চত্বরে শোভাযাত্রা, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসুচি বিভন্ন কর্মসূচি পালন করা হয়।
জেলা প্রশাসক মাহবুবুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের ও গণপুর্ত বিভাগের একটি দলসহ জেলা প্রশাসক কার্যালয চত্বও থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একপি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে মিলিত হয়। পরে দিবসটির গুরুত্ব বিবেচনা করে টেকসই ও পরিকল্পিত বসতি নির্মাণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
বক্তারা পরিকল্পিত ও টেকসই নগর ও মহর উন্নয়নে পরিকল্পিতভাবে সরকারি নিয়ম মেনে বসতি বা স্থাপনা গড়ে তোলার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তারা অপরিকল্পিত ঘরবাড়ি বা নগর ভেঙ্গে ফেলে তা পরিকল্পিতভাবে সাজানো পরামর্শ দেন।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণপূর্ত বিভাগের প্রকৌশলী, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনীতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া গণপূর্ত অধিদপ্তর ঠাকুরগাঁও বিশ্ববসতি দিবস উপলক্ষ্যে দিনব্যাপি সচেতনতামূলক কর্মসুচি গ্রহণ করেছে।