admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
মোঃহুমায়ুন কবির রেজা, ষ্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আনোয়ার হোসেন লাল ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি..রাজিউন। রোববার বিকেলে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকার বাসিন্দা ছিলেন গতকাল বিকাল ৫ টা ঠাকুরগাঁও সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের বড় ভাই ও বিশিষ্ট ব্যবসায়ি ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি পিতা, মাতা, ২ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। সোমবার অাড়াই টার সময বাড়ির পাশের ইট ভাটার মাঠে জানাযা নামাজ হয় জানাযা শেষে পার্শ্ববর্তী পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক তারিক আদনান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ গ্রহন করেন।