admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ
আব্দুল কুদ্দুস রয়েল, স্টাফ রিপোর্টারঃ তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের ছোট পাড়–য়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিজাইডিং অফিসারকে বিবস্ত্র করে লাঞ্চিতের ঘটনা ঘটলেও অপরাধিরা এখনো ধরাছোয়ার বাইরে রয়ে গেছে। রবিবার (৫ ডিসেম্বর) ওই ভোট কেন্দ্রে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। পিজাইডিং অফিসারের পড়নের সুট (প্যান্ট)টি এখন পড়ে আছে বিদ্যালয়ের অফিস কক্ষে।
নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায় গত ২৮ নভেম্বর ছোট পাড়–য়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গনণা শেষে, ভোটের ফলাফলকে কেন্দ্র করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের নেতৃত্বে মশিউর রহমানসহ অনেকে ওই কেন্দ্রে দায়িত্বরত পিজাইডিং অফিসার আরমান আনসারীকে বিবস্ত্র করে লাঞ্চিত করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দায়িত্বরত অফিসারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সাথে জড়িত প্রধান শিক্ষক লুৎফর রহমান স্বীকার করে বলেন আমি ছিলাম না, তবে আমার লোকজন এর সাথে জড়িত ছিল। আমি সেদিন একটি ভোট কেন্দ্রে সহকারি পিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলাম। এব্যাপারে খবর নিয়ে জানা যায় লুৎফর রহমান সেদিন কোন ভোট কেন্দ্রেই দায়িত্ব পালন করেননি। তার পরিবর্তে দায়িত্বপালন করেছেন সইম উদ্দীন নামে আরেকজন শিক্ষক।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধানের সাথে একাধিকার যোগাযোগ করেও পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন অফিসার মো. দলিল উদ্দীন বলেন এব্যাপারে ওই পিজাইডিং অফিসারকে মামলার আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিষয়টি উল্লেখ করে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।