হোম
অপরাধ

ঠাকুরগাঁও’য়ে প্রধানমন্ত্রীর দেয়া মসজিদের অনুদান ভূয়া মসজিদ দেখিয়ে টাকা আত্মসাৎ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ মে, ২০২০ ৬:৫৬ অপরাহ্ণ

Thakurgaon-arrested-one-mknewsbd

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর দেয়া মসজিদের অনুদানের টাকা কম প্রদান ও ভূয়া মসজিদ দেখিয়ে অনুদানের টাকা আত্মসাৎতের অভিযোগে সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের মোঃ জয়নাল আবেদিন ওরফে মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। দন্ডপ্রাপ্ত মোঃ জয়নাল আবেদিন ওরফে মন্ডল ওই ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের ইউনিয়ন লিডার এবং ব্যাংরোল বুঝারিপাড়া মসজিদের খতিব। তার পিতার নাম তোয়াজ শেখ।

জানা যায়, করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী দেশের প্রত্যকটি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান প্রদানের সিদ্ধান্ত নেন। সে মোতাবেক ঠাকুরগাঁও সদর উপজেলায় পৌরসভাসহ ১হাজার ১ শত ৪০টি মসজিদে ঈদের আগেই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার। ইসলামিক ফাউন্ডেশন সমুদয় টাকা উত্তোলন করে তাদের প্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়নের মসজিদগুলোতে সেই টাকা বিতরণ করেন।

এদিকে সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি জয়নাল আবেদিন ওরফে মন্ডল তার নিয়ন্ত্রণাধীন মসজিদগুলোতে প্রধানমন্ত্রীর বরাদ্দ পাঁচ হাজার টাকা করে না দিয়ে কোন মসজিদে ২০০০, কোন মসজিদে ৩০০০ আবার কোথাও ২৫০০ টাকা করে বিতরণ করেন। শুধু তাই নয় ওই ইউনিয়নে ৬টি ভূয়া মসজিদ দেখিয়ে ১. রাসেদ, পিতা-শুকুর আলী মাস্টার ২. সাহার আলী, পিতা- ভুতু শেখ ওরফে কোরবান ৩. শুকুর আলী, পিতা-ভুতু শেখ ওরফে কোরবান ৪. ইলিয়াস, পিতা-রহমান ৫. আলম, পিতা-ইয়ামুদ্দিন ও বদিউল, পিতা-কানচিয়া মুন্সিকে মসজিদের মুয়াজ্জিন বানিয়ে ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন।

বিষয়টি এলাকায় জানাজানি হলে গতকাল রাতেই ওই ইউনিয়নের ইউপি মেম্বার আমজাদসহ স্থানীয়রা জয়নাল আবেদিন ওরফে মন্ডলকে ইউনিয়ন পরিষদে আটক করে রাখেন। আজ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি তার নিজের দোষ স্বীকার করেন। পরে প্রধানমন্ত্রীর দেয়া মসজিদের অনুদানের টাকা কম প্রদান ও ভূয়া মসজিদ দেখিয়ে অনুদানের টাকা আত্মসাৎতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, করেনা পরিস্থিতির কারণে মসজিদে মসজিদে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের টাকা আত্মসাতকারী কাউকে ছাড় দেওয়া হবে না। আজ একজন আত্মসাতকারীকে সাজা প্রদান করা হয়েছে। আমরা প্রত্যেকটি মসজিদে খোঁজ-খবর নেওয়া শুরু করেছি। অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 20 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 20 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 1 day আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 1 day আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 1 day আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 1 day আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 1 day আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 1 day আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক