হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ে চড়ক পূঁজা অনুষ্ঠিত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ নিঃসন্তান দম্পতির সন্তান প্রাপ্তি, দুরারোগ্য ব্যধি হতে মুক্তি লাভ ও মনের বাসনা পুরনের আশায় প্রতি বছরের ন্যায় এ বছরও ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট ইউনিয়নের বুড়া শিবের (ফাঁটাশিব) মন্দিরে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষকে বরণ উপলক্ষ্যে ১ বৈশাখ শুক্রবার বিকেলে ঠাকুরগাও জেলার সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের বুড়া শিবের মন্দিরে চড়ক পুজার আয়োজন করা হয়। এরপূর্বে বৃহস্পতিবার এখানে চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিবপূজা অনুষ্ঠিত হয় ।সেই সঙ্গে মন্দির এলাকায় মেলা বসে। মেলায় হাজার হাজার সনাতন ধর্মের নারী-পুরুষ ও যুবক-যুবতী ও ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। দুপুর থেকে বিকেল অবধি চলে শিবের উদ্দেশ্যে পূজার আনুষ্ঠানিকতা। এছাড়াও মেলায় মাটি, বাঁশ ও কাঠের তৈরী বিভিন্ন তৈজষপত্রের একাধিক দোকান শোভা পায়।

জিলাপি মিষ্টি ও বাতাশা আইসক্রিমের দোকানও বসে ।চিত্ত বিনোদনের জন্য নাগরদোলাসহ শিশুদের বিভিন্ন খেলার সরঞ্জাম বেলুন, বাঁশি ইত্যাদির দোকান বসে।মহিলাদের চাহিদার কথা মাথায় রেখে ভ্যানিটি ব্যাগ,চুড়ি,দুল ও পুঁথির মালা নিয়ে একাধিক পসরা সাজানো হয় ।সেখানে ছিল নারীদের উপচে পড়া ভীড়। স্থানীয় ইউপি সদস্য কার্তিক চন্দ্র বর্মন জানান, দুরারোগ্য ব্যাধি হতে আরোগ্য লাভ, নিঃসন্তান দম্পতির সন্তান গ্রহন সর্বোপরি মনের বাসনা পুরণের আশায় হিন্দু ধর্মের অনুসারীরা বুড়া শিবের কাছে মানত করে থাকে। মানতকারীদের মনের বাসনা পুরণ হলে কেউ এখানে পাঠা,কবুতর ইত্যাদি উৎসর্গ করে।

অনেকে নগদ টাকা ও ধান, চাল, সোনা দানা দিয়ে থাকে। শুক্রবার ( ১৫ এপ্রিল ) বিকেল ৫ টায় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মৃত মতিলালের ছেলে অরবিন্দু রায়(৪৫)কে পিঠে বরশি লাগিয়ে তাকে বাঁশের মাথায় বেঁধে দিয়ে চড়কির মত ঘুরানো হয়। প্রায় ৫০ ফুট উঁচু একটি শিমুল গাছের মাথায় কয়েকটি বাঁশ বিশেষ কায়দায় আটকিয়ে রাখা হয় এবং বাঁশের মাথায় আগেই রশি ঝুলিয়ে রাখা হয়।চড়ক পূজার আনুষ্টানিকতা শেষে অরবিন্দু নিজেই তার পিঠে আটকানো বরশির সঙ্গে ঝুলন্ত রশি বেঁধে দেয় । এরপর নীচে থাকা আয়োজকরা অপর একটি বাঁশ কয়েকজন মিলে দীর্ঘ প্রায় ১০ মিনিট যাবত ঘুরায়। শরীরে বরশি ফুটিয়ে চরকির মতো ঘোরানোর কারনে এ পুজাটিকে চড়ক পুজা বলে।

চরকির মতো ঘুরার আগে অরবিন্দুর সহযোগীরা তার পিঠে বরশি ফুঁটায়।পিঠে বরশি নিয়ে তিনি প্রায় আধা কিলোমিটার দূরে হেটে আসেন ঢোলারহাট পলিটেকনিক কলেজ মাঠে।সেখানে উপস্থিত হাজারো হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ ভক্তদের কাছে প্রদক্ষিন করেন।এ সময় সনাতন ধর্মের ভক্তরা তাকে দক্ষিনা তুলে দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অরবিন্দু জানান,তিনি দীর্ঘ ১০ বছর যাবত চড়ক খেলায় অংশ নিচ্ছেন।প্রতি বছর চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উপলক্ষে কমপক্ষে ৮-১০ টি খেলায় অংশ নেন। এজন্য তাকে ১০-১২ হাজার টাকা সম্মানী দেওয়া হয়। তিনি দু:খ প্রকাশ করে বলেন,জীবনের ঝুঁকি নিয়ে তিনি এ খেলাটি পরিবেশন করলেও সরকারিভাবে এখন পর্যন্ত তিনি কোন প্রকার সম্মানী বা অনুদান পান না। মন্দির কমিটির সভাপতি অখিল চন্দ্র বর্মন জানান, প্রতি বছর মন্দিরের উদ্যোগে এখানে শিব পুঁজা ও মেলার আয়োজন করা হয়। মেলা হতে আয়কৃত অর্থে পুজার আনুষ্ঠানিকতা নির্বাহ করা হয়। এছাড়াও মানতের নগদ টাকা, চাল, পাঠা, কবুতর দশের উপস্থিতিতে বিক্রি করে মন্দিরের উন্নয়নে ব্যয় করা হয়। ২০১৯ সাল হতে এখানে ২দিন ব্যাপী পূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।মাঝখানে করোনার কারণে দীর্ঘ ২ বছর এখানে শিবপূজার আয়োজন বন্ধ ছিল। স্থানীয় চেয়ারম্যান অখিল চন্দ্র রায় সশরীরে মেলায় উপস্থিত থেকে পুলিশ ,চকিদার ও স্বেচ্ছাসেবকদের মেলার নিরাপত্তা বেষ্টনী সাজানো হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল বলেন, এখন একদিনের পরিবর্তে ২দিন পালন করা হয়।শেষ দিনে চড়ক ঘোরানো হয়ে আসছে। পিঠে বরশী ফুটিয়ে চড়ক পূজা উদযাপনের মূল উদ্দেশ্য প্রসঙ্গে সাবেক অধ্যাপক মনোতোষ কুমার দে বলেন,আমরা যে একটি বছর পরিক্রমা করছি তাতে অনেক কষ্ট সহ্য করতে হয়। সেই সাথে সুখ দু:খের পাশাপশি কষ্টের মধ্য দিয়ে চলতে হবে। কাজেই জীবনটা কষ্টের মধ্য দিয়ে প্রদক্ষিন বা অতিবাহিত করতে হবে। জীবনটা সব সময় সুখের হয় না।আছে দু:খ,আছে মৃত্যু। চড়ক পূজায় এই ম্যাসেজ দেওয়া হয় সাধারণ মানুষকে যে,জীবন জীবন শুধু উপভোগের নয় ,কষ্টেরও ।কষ্টের মধ্য দিয়ে আমরা জীবনেকে উপভোগ করতে হবে তারই একটি প্রতীকি অনুষ্ঠান হচ্ছে চড়ক পূজা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 8 hours আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 2 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 2 days আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 3 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 3 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক