হোম
অপরাধ

ঠাকুরগাঁও’য়ে চিকিৎসার নামে ভাউতাবাজি দেখার কেউ নেই।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৮ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও'য়ে চিকিৎসার নামে ভাউতাবাজি দেখার কেউ নেই-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও’য়ে জেলায় চিকিৎসার নামে প্রতারণা করেও পার পেয়ে যাচ্ছে কতিপয় নামধারী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক। সম্প্রতি জনসেবা ক্লিনিকের মালিক কৃষ্ণচন্দ্র রায় চিকিৎসার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও তার বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। এছাড়াও কিছু ক্লিনিকে চাকুরী দেবার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে দিনের পর দিন ঘুড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে ক্লিনিকে এর বিরুদ্ধে ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জনসেবা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সারাবাংলায় সংবাদ প্রকাশের পর জেলার সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার ওই ক্লিনিক পরিদর্শনে যান। এ সময় তিনি প্রতারণার অভিযোগের বিষয়ে সত্যতা পান বলে জানান। পরে ক্লিনিক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়। ক্লিনিক কর্তৃপক্ষ সময় চেয়ে আবেদন করেন। তবে পরবর্তীতে ক্লিনিক কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তার লিখিত পত্রের জবাব এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করেই প্রতারণা অব্যাহত রেখেছে।

ঠাকুরগাঁও জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসামত তেওয়ারীগাঁও মুন্সিপাড়া নামক এলাকায় পাকা সড়কের পাশে গ্রাম এলাকায় গড়ে উঠেছে জনসেবা ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টার’। কথিত এই ক্লিনিকের নেই সরকারি অনুমোদন বা লাইসেন্স, নিজস্ব ভবন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, সার্বক্ষণিক চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম। তারপরেও স্বাস্থ্য বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে ঠকিয়ে চিকিৎসার নামে প্রতারণা করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

প্রতারণার শিকার রোগীর স্বজন মনোরঞ্জন রায় বলেন, ‘স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই এই সব ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কিভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিষয়টি আমার বোধগম্য নয়। একটি সূত্র বলছে, সরকার দলীয় এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এই সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।গড়েয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, জনসেবা ক্লিনিকের মালিক একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে, কিন্তু স্বাস্থ্য বিভাগের কোনো ভ্রুক্ষেপ নেই।

জনসেবা ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিক কৃষ্ণ চন্দ্র রায় বলেন, এখানে কোনো প্রতারণা হয়নি। কিছু বিষয় জানতে চেয়ে স্বাস্থ্য বিভাগ চিঠি আমাকে চিঠি দিয়েছিল। আমি তার উত্তরও দিয়েছি।’ নারী কেলেঙ্কারির বিষয়টি সঠিক নয় বলেও জানান তিনি। এসব বিষয়ে জানতে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিটিংয়ে আছি, বিষয়টি নিয়ে কাজ হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 24 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 24 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক