হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজদের হুমকিতে গৃহবন্দি একটি পরিবার !

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জুলাই, ২০২১ ৮:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃমজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বরুণাগাঁও এলাকায় একদল চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। তাদের আতঙ্কে দিশেহারা জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। তাদের অত্যাচারের সাম্প্রতিক ভুক্তভোগী একটি কৃষক পরিবার। চাঁদাবাজদের হুমকিতে বাড়িতেই বন্দিদশায় দিন পার করছে তারা। ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা লালচাঁন সাংবাদিকদের কে বলেন, আমরা বের হলেই মেরে ফেলবে। তাই বাসা থেকে বের হতে পারছি না। আমাদের বাজার করে দিচ্ছে প্রতিবেশীরা। থানায় অভিযোগ করেছি। কিন্তু ওরা পুলিশকে ভয় পায় না। চেয়ারম্যান, মেম্বার কাউকেই ভয় পায় না। আমরা প্রাণ ভয়ে আছি।

অভিযোগ সূত্রে জানা যায়, ৮০ শতাংশ জমিতে লালচাঁনের একটি লিচুবাগান আছে। এলাকার কিছু যুবক সেই বাগানের ওপর ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে মালিককে বাগানে ঢুকতে নিষেধ করা হয়। মালিক লালচাঁন তাদের কথায় রাজি হননি। এরই মধ্যে একদিন লিচু পাড়তে গেলে হুমকিদাতারা তাকে ও তার ছেলেকে মারধর করে। পড়ে লালচাঁন সেখান থেকে পালিয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশি সহায়তা নেন ও থানায় একটি অভিযোগ করেন। পরে এলাকাবাসীর সই নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে একটি গণপিটিশন দেয়ার ব্যবস্থা করেন ভুক্তভোগী লালচাঁন।

এতে অভিযুক্তরা আরও বেশি ক্ষিপ্ত হয় এবং চাঁদার পরিমাণ বাড়িয়ে ১ লাখ টাকা দাবি করে। এবার টাকা ছাড়া ঘর থেকে বের হলেই প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য খাদেমুল বলেন, ঘটনাটি আমি জানি। লালচাঁনের পরিবার অসহায়। তাই তাদের বিষয়ে কথা বলতে আমি বেশ কয়বার নয়ন ও আলামিনের (দুই অভিযুক্ত) সঙ্গে কথা বলেছি। কিন্তু ওরা শোনেনি। ওরা অনেক বেপরোয়া। কিছুদিন পরপরই তাদের নামে এমন অভিযোগ শোনা যায়। আমাদের পুরো এলাকাই অতিষ্ঠ। ওদের কিছু বলা যায় না। কিছু বললেই মারপিট ও হত্যার হুমকি দেয়।

তাই আমি তাদের (ভুক্তভোগী পরিবার) গণপিটিশন দেয়ার পরামর্শ দেই। পরে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঠাকুরগাঁও জেলা প্রশাসক, ডিআইজি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর গণপিটিশন পাঠিয়েছে। ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী বাবুল জানান, লালচাঁন ও তার ছেলেকে এসে তারা মেরেছে। এখন নাকি বের হলেই মেরে ফেলবে। তাই তারা ঘর থেকে বের হচ্ছে না। আমরা মাঝে মাঝে তাদের প্রয়োজনীয় বাজার করে দিচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রতিবেশী বলেন, মাসখানেক আগে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছিল। আমি ভয়ে তাদেরকে টাকা দিয়ে দিয়েছি। তাদের ওপরে কথা বলার কেউ নেই।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুকুলের সঙ্গে কথা বলতে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে আমার কাছে সেভাবে কেউ অভিযোগ করেনি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে তারা কেউই কথা বলতে রাজি হয়নি। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বাই পোস্ট একটি গণপিটিশনও পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 43 minutes আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 15 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 15 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 22 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 1 day আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক