admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০১৯ ৬:০৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁও শহরে ঘুষের টাকাসহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুর ২টার দিকে শহরের ইসলামবাগ এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয় বলে জানান দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ। দিনাজপুর দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। আটক আতিকুল ইসলাম আতিক (৩৫) ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত। দিনাজপুর দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, স্কুল শিক্ষক শহিম উদ্দীন কিছুদিন পূর্বে ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিসে নিজের পাসপোর্ট করার জন্য আসেন। এসময় পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আতিকুল ইসলাম ওই শিক্ষকের কাছে মোটা অঙ্গের টাকা ঘুষ দাবি করেন।

এরপর স্কুল শিক্ষক শহিম উদ্দীন বিষয়টি সম্পর্কে দুর্নীতি দমন কমিশনে লিখিতভাবে অভিযোগ করেন। স্কুল শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদন নিয়ে সোমবার দুপুরে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২১ হাজার টাকা ঘুষ লেনদের সময় পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আতিকুল ইসলামকে আটক করা হয়।
আটক আতিকুল ইসলামকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||