admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মে, ২০২০ ৫:৫৪ অপরাহ্ণ
আজ ২৪ মে ঈদের ছুটির কারণে সিঙ্গাপুর মুক্ত কলম বক্স অফিস বন্ধ থাকার পরেও এই মহান মানুষটির কর্মযোগ্য তুলে না ধরে পারলাম না। ঠাকুরগাঁও’য়ে তৃতীয় লিংগের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের ঈদ উপহার বিতরণ। ঠাকুরগাঁও’য়ে ঈদের প্রস্তুতিতে সদর উপজেলার উত্তরণ গুচ্ছগ্রাম (তৃতীয় লিংগের গুচ্ছ গ্রাম) এ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ- আল-মামুন ঈদ উপহার সামগ্রি ত্রানের চাল,আলুর পাশাপাশি সেমাই, চিনি, দুধ, সয়াবিন তেল সেখানে বসবাসরত সমাজের অবহেলিত তৃতীয় লিংগের (হিজড়া সম্প্রদায়) জনগোষ্ঠীর ২০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

সদর উপজেলার মাস্টার রোলে থাকা দুঃস্থ ১৫ জন কর্মচারীদের আয়ের উৎস না থাকায় সদর উপজেলা নির্বাহী অফিসার নিজ উদ্যোগে ঈদ উপহার সেমাই, চিনি, দুধ, পোলাওর চাল ও ১ কেজি গরুর গোস্ত বিতরণ করেন। সবার মাঝে এই দুঃসময়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার ক্ষুদ্র প্রয়াস বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার। তিনি বিরামহীন শ্রম দিয়ে যাচ্ছেন। দিন রাত এক করে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে মানুষের সেবা করে যাচ্ছেন আব্দুল্লাহ- আল-মামুন। এই দুর্যোগ মুহুর্ত্বে যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন তাতে অনতকাল ঠাকুরগাঁও বাসির অন্তরে বেচে থাকবেন।
করোনা আক্রান্ত ও লক ডাউনে থাকা পরিবারের মাঝে ত্রানের ঈদ উপহার করোনা আক্রান্ত ৩ জন সহ লকডাউননে থাকা ২টি ইউনিয়নের ১২টি পরিবারের মাঝে আজ ত্রানের ঈদ উপহার (চাল, ডাল, তেল, লবন, চিনি, চিড়া, নুডুলস, সেমাই নিজেই বাড়ি বাড়ি গিয়ে সুবিধা ভুগিদের হাতে তুলে দিচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার।