admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় কোভিড-১৯ এর গণটিকা প্রদানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ১৯ ফেব্রুয়ারি শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃফিরোজ জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃমামুন ভূইয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দীন আল আজাদ, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু প্রমুখ। সভায় গণটিকা কার্যক্রম সফল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহনের কথা জানানো হয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||