admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২০ ৬:৪২ অপরাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২১ নং ঢোলার হাট ইউনিয়নের মাধবপুর মোলানী পাড়া গামে নোবেল করোনাভাইরাসের সচেতনতা মুলক প্রচার করতে গিয়ে সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হন। করোনার সচেতনতা করতে গিয়ে রুহিয়া থানা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক তাজা খবর পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,ও বাংলাদেশ খ্রীস্ঠান এসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলার আইন বিষয়ক উপদেস্টা সাংবাদিক ডাঃ জনাস রায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত ১১ এপ্রিল ( রোববার) দুপুর ১টায় সংবাদ সগ্রহের কাজ সেরে বাড়ী ফেরার পথে মাধবপুর মোলানী পাড়ায় রাস্তায় গতিরোধ করে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী বাহিনী।
তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।সাংবাদিক জনাস রায় তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম ও রুহিয়া রুহিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ফয়সাল অনিক। এ সময় তারা প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসুচি দেওয়া হবে।ঘবে বলে হুসিয়ারী দেন তারা ।
হাসপাতালে চিকিৎসাধীন জনাস বলেন, সাংবাদ সগ্রহের কাজ সেরে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী মোঃ আলী, রুবেল, রমজান, মুনির, সিদ্দিক আলী, আইনুল, ওয়াজেদ, নুর ইসলামসহ অজ্ঞাত ১০/১৫ জন আমার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা আমাকে প্রাণ নাশের ও হুমকি দিয়ে বলে, এ বিষয়ে কোথাও অভিযোগ দিলে তোকে প্রাণে মেরে ফেলা হবে । সন্ত্রাসীরা আমার গাড়ি ভেঙে দেয়, আমার মোবাইল ফোন, ক্যমেরা, নগদ অর্থ, প্রেস আইডি কাড ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এ ব্যাপারে রুহিয়া থানা অফিসার ইনচার্জ চিত্র রঞ্জন রায় বলেন, সাংবাদিককে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।