admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২০ ৫:৫৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ১৬ আগষ্ট ঠাকুরগাঁও পৌরসভায় অবস্থিত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্থাপিত করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন ইউনিটে অস্থায়ী ভিত্তিতে কর্মরত পরিচ্ছন্নতা কর্মী সরকারপাড়া নিবাসী মোঃ মনিরুজ্জামান (২১) ওয়ার্ডে পরিস্কারকালে এক করোনা রোগীর বেড থেকে তার মানিব্যাগ থেকে টাকা চুরির প্রচেষ্টার সময় রোগী কর্তব্যরত নার্সকে জানালে তাকে স্বাস্থ্যকর্মীগণ আটক করেন।
এসময় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে তাকে সদর থানার পুলিশসহ আটক করে জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করে নেন, তিনি অভিযুক্তকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এবং নির্বাহী অফিসার জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।