admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২০ ৫:০৫ অপরাহ্ণ
আজ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভাতারমারি ইক্ষু ফার্মের কাছে একটি ব্যাটারি চালিত রিকশা চুরির চেষ্টাকালে আটক। জানাযায় পীরগঞ্জ ইউনিয়নের নিবাসী মোঃদেলোয়ার হোসেন (৬০) পিতা মৃত মোঃ চৈতুকে জনতা হাতেনাতে ধরে সদর থানার অফিসার ইন চার্জকে খবর জানালে সে সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান, এবং উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ভিজিএফ বিতরণ পরিদর্শনে জামালপুর ইউনিয়ন পরিষদে অবস্থান করছিলেন, তাই তিনি পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করলে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী অফিসার জানান।