admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০১৯ ৬:২৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : দীর্ঘ ৬ বছর পর ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যলয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রধান অতিথি হিসেবে এক আলোচনা সভায় এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ দবিরুল ইসলাম,মহিলা সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার সহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দরা।