হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ে ঈদ কে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন কামার পাড়ায়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২০ ৭:০৩ অপরাহ্ণ

Thakurgaon-Eid-mknewsbd

ফাইল ছবি

মোঃ পজিরুল ইসলামঠাকুরগাঁও প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঠাকুরগাঁও জমতে শুরু করেছে কুরবানির পশু কাটার জন্য দরকারি উপকরণ। তাই দা, ছুরি-চাপাতি তৈরিতে ব্যস্ত কামাররা। ছবিটি গত ঠাকুরগাঁও মাদারগঞ্জ বাজার থেকে তোলা কৃষ্ণ সরকার, দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। আর এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু কুরবানি করা। ঈদুল আজহা সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও মাদারগঞ্জ কামার পট্টিগুলো।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অন্যতম হচ্ছে ঈদুল আজহা। আর এই ঈদে মুসলিম ধর্মের অনুসারীরা আল্লাহকে রাজি খুশি করতে পশু জবাই করে থাকে। ইসলামিক বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা যায়, মুসলমানদের জাতির পিতা হযরত ইবরাহীম (আঃ) আল্লাহর নির্দেশে তার ছেলে ইসমাঈল (আঃ) কে কুরবানি করে ছিলেন সৃষ্টিকর্তাকে রাজি খুশি করতে।

পরে আল্লাহ তায়ালা তার কুরবানিকে পছন্দ করে ছেলের স্থলে ফেরেশতাকে হুকুম দেয় পশু রেখে দিতে। এখান থেকেই মুসলমানরা প্রতি বছর আল্লাহকে রাজি খুশি করতে ঈদুল আজহার নামাজের পর পশু জবাই করে। আর এই পশু জবাইয়ের জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সরঞ্জামাদি। মাংস কাটা এবং কুরবানির পশু জবাই করার বিভিন্ন ধাপে ছুরি, দা, চাপাতি এসব ব্যবহার করা হয়। ঈদের বাকি আর ৭ দিন। তাই পশু কুরবানিকে কেন্দ্র করে ঠাকুরগাঁও কামারপল্লীগুলো অনেকটাই ব্যস্ত সময় পার করছে। দগদগে আগুনে গরম লোহায় ওস্তাদ-সাগরেদের পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো। আবার এসব ধাতব সরঞ্জামাদি শান দিতে শানের দোকানগুলোতেও ভিড় ক্রমেই বাড়ছে। ভ্রাম্যমাণ শানদানিদেরও অনেক ভালো সময় কাটে এই মৌসুমে।

ঠাকুরগাঁও কালিবাড়ি, শিবগঞ্জ,মাদারগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ঘুরে এসব চিত্র দেখা যায়। ঠাকুরগাঁও অন্যতম বৃহৎ পাইকারি মাদারগঞ্জ বাজারের কামারশালাগুলোর ব্যস্ততা এখন সবচেয়ে বেশি। ভুল্লী কর্মকাররাও ব্যস্ত সময় পার করছেন জবাই সামগ্রী প্রস্তুতে। ঈদে হাজার হাজার গরু, খাসি, ভেড়া, মহিষ, উট, দুম্বা ইত্যাদি পশু কুরবানি করা হয়ে থাকে।

এসব পশু জবাই থেকে শুরু করে রান্নার চূড়ান্ত প্রস্তুতি পর্যন্ত দা-বঁটি, ছুরি-ছোরা, চাপাতি ইত্যাদি ধাতব হাতিয়ার আবশ্যকীয় হয়ে যায়। ঈদের আগেই পশু জবাই করার ছুরি, চামড়া ছাড়ানোর ছুরি, চাপাতি, প্লাস্টিক ম্যাট, চাটাই, গাছের গুঁড়িসহ সবকিছু প্রস্তুত রাখতে হয়। গতকাল বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন দামে ছুরি, বঁটি, চাপাতি বিক্রি হচ্ছে দোকানগুলোতে। বড় ছুরির দাম ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। ছোট ছুরির দাম ২৫০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত। বড় ছুরিগুলো ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে দোকানিরা। দেশি চাপাতিগুলো কেজি হিসেবে বিক্রি হয়ে থাকে। প্রতি কেজি ওজনের চাপাতির দাম ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

এছাড়া বিদেশি চাপাতির দাম ৭০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। বঁটি প্রতিটির দাম ৩০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। হাড় কাটার ছোট চাইনিজ কুড়াল ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। ঠাকুরগাঁও সবচেয়ে বড় কামার পট্টি মাদারগঞ্জ বাজার। সেখানে কর্মচারী-মালিকরা মিলে পুরোদমে তৈরি করছে কুরবানির সরঞ্জামাদি। কথা হয় এক দোকানে বসে থাকা সজিবের সাথে। তিনি জানান, সারাবছর বেচাকেনা টুকটাক থাকে। কোনোরকম দিন যায়। এই সময়ের জন্য সারা বছর অপেক্ষায় থাকি।

কুরবানির ঈদের আগে এক সপ্তাহ ভালো বেচাকেনা হয়। ওই সময় দামও ভালো পাওয়া যায়। বৃহসপ্রতিবার মাদারগঞ্জ বাজার কামার পট্টির সাপ্তাহিক বন্ধের দিন। তবে ঈদের আগে এদিনও দোকান খোলা রাখেন কেউ কেউ। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে মার্কেট সকাল ৭টা বিকাল ৭টা পর্যন্ত খোলা থাকে। হারুন মিয়ার দোকানে কাঁচা লোহার তৈরি ছোট ছুরি (গরুর চামড়া ছাড়ানোর কাজে ব্যবহৃত) ৬০ এবং পাকা লোহার তৈরি ছুরি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। জবাই ছুরি মিলছে ৫০০-৬০০ টাকায়। বিভিন্ন সাইজের চাপাতি ৬০০-৮০০ টাকা দরে পাওয়া যাচ্ছে। দা-বঁটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ টাকায়। দোকানি আব্দুল জব্বার জানান, ঠাকুরগাঁও অন্যতম ব্যস্ত কামারপট্টি এটি। এখান থেকেই সারা শহরে মোটামুটিভাবে সব কামার সামগ্রী সরবরাহ করা হয়।

পাইকারি-খুচরা দুই ভাবেই চলে বেচাকেনা। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এখনো পুরোদমে বিক্রি শুরু হয়নি। ঈদের গরুর বাজার এখনো ভালোভাবে শুরু না হওয়াকেই কারণ হিসেবে উল্লেখ করেন। আগে মানুষ গরু কিনবে পরে ছুরি-চাপাতিসহ অন্যান্য সরঞ্জাম কিনবে। তবে কবে থেকে পুরোদমে বেচা কেনা হবে এমন প্রশ্নের জবাবে তারা জানান, ঈদের চার-পাঁচদিন পূর্ব থেকে পুরোদমে বেচাকেনা শুরু হবে। এ ব্যাপারে শিবগঞ্জ কামার মনোজ রায় বলেন, এখন আমরা তৈরি করে রাখতেছি। বেচাকেনা শুরু হয়নি। আশা করতেছি আগামী সপ্তাহে পুরোদমে বেচাকেনা হবে।

এ ব্যবসায়ী অন্যান্য বছরের চেয়ে এবার বেচাকেনা ভালো হবে বলে আশা করেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন এটা নির্বাচনের বছর। সুতরাং মনোনয়নপ্রত্যাশীরা বেশি করে কুরবানি করবেন। সে কারণে তাদের বেচাকেনাও ভালো হবে বলে পুরো আশাবাদী। অন্যদিকে ঈদ সামনে রেখে ক্রেতারাও দর দাম করছে। দেখছে কেমন ছুরি বা চাপাতি নেবে। অর্থনৈতিক অবস্থার ওপর বিবেচনা করে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সকলেই আসছে মার্কেটে। দেখছে ভালো লোহার জিনিস ও কম দামি লোহার জিনিস। ওয়ারী থেকে চাপাতি ও ছুরি কিনতে বনগ্রাম আ. মতিন কামারের দোকানে আসেন সুজন মিয়া, পেশায় তিনি একজন ব্যবসায়ী।

জবাই করার ছুরি হাতাচ্ছে এবং দর দাম করছে। দোকানি একটি বড় ছুরির দাম চেয়েছে দুই হাজার টাকা। সুজন মিয়া দাম শুনে চিৎকার করে বললেন, ওই মিয়া এত দাম চান কেন? জবাবে দোকানি বলেন, আমি চাইছি তাইকি আপনি দিয়ে দিছেন? আপনি কত দিবেন বলেন? পরে দর দাম করে ১২শ টাকায় ওই ছুরি ক্রয় করে এবং এক হাজার টাকায় একটি চাপাতি কিনেন। তার সাথে কথা হলে তিনি জানান, পরে কিনলে দাম আরও বেড়ে যাবে তাই আগেই কিনে নিলাম।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 17 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 24 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক