admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২০ ৩:১৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) প্রসপারিটি প্রকল্পের আওতায় অতিদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে পারিবারিক পুষ্টি চাহিদা নিশ্চিতকরণ ও আয়ের পথ তৈরির মাধ্যমে তাদের সামাজিক অবস্থার উন্নতির জন্য ডিমপারা দেশি মুরগি ও ডিম দেয়া খাকি কেম্পপেল হাঁস বিতরণ করা হয় ।
বিতরণকালীন সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পিছিয়ে পরা সদস্যদের হাতে এসব উপকরণ তুলে দেন ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ-আল-মামুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মামুন-অর-রশিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা কালীন সময়ে প্রসপারিটি প্রকল্পের মাধ্যমে অতিদরিদ্র খানা সমুহের ভাগ্যের পরিবর্তনে এগিয়ে আসার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)সহ ইএসডিওকে অসংখ্য ধন্যবাদ জানান এবং প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা করার আস্বাস প্রদানসহ দিকনিদের্শনা প্রদান করেন।