admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৪ ২:০০ অপরাহ্ণ
ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের যাদুরাণী পশ্চিম কলেজপাড়া নিবাসী মোঃ নওসাদ এর ছেলে মো, আলিম ১২:৪০ বজ্রপাতে মারা যায় । পারিবারিক সুত্রে জানা যায়, ধান ক্ষেতে কাজ করছিল।
মো: নওসাদ আলীর পাঁচ ছেলে, আলিম মেজো ছিলো ও আলিমের বড় ভাই প্রায় চার থেকে পাঁচ বছর আগে পানিতে ডুবে মারা যায়।আলিম ব্যক্তিগত জীবনে বিবাহিত এক মেয়ে এবং এক ছেলে বাবা। আলিমের বৃদ্ধ বাবা এখনো বেঁচে রয়েছে। ।