admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২০ ৭:৪৬ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান ঠাকুরগাঁও প্রতিনিধি: সদর উপজেলার ভাওলারহাটের ৯ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে ভাউলারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ভোটের মাধ্যমে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জয় দেব বর্মন নির্বাচিত হন।
প্রথম অধিবেশনের আলোচনা সভায় সম্মেলনর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন । তিনি বলেন, আওয়ামী লীগ শক্তিশালী হওয়ার পেছনে তৃণমূলের নেতা-কর্মীদের সর্বোচ্চ অবদান রয়েছে। তাই তৃণমূলের নেতা-কর্মীরা যাতে কোন কিছু থেকে বঞ্চিত না হয় সেইদিকে সকলকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। তৃণমূলের নেতা ও কর্মীদের সকল সুযোগ সুবিধা দিতে হবে এবং তৃণমূলের কমিটিগুলিতে ত্যাগীরাই স্থান পাবে।
সম্মেলনের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন, জেলা আওয়ামী লীগের সভপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, ধর্ম বিষয়ক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আল হাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম,সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারন সম্পাদক সানেয়ার পারভেজ পুলক প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো এবং দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম।