হোম
অপরাধ

ঠাকুরগাঁও’য়ের হরিপুরে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অবৈধভাবে গাছ কেটে বিক্রি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হরিপুরে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অবৈধভাবে গাছ কেটে বিক্রি গাছের মূল্য ২ লক্ষ টাকা।কোন রকম টেন্ডার বা অনুমতি ছাড়াই সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর আলিম মাদ্রাসার সুপার ও প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে বিক্রি করার অভিযোগ।

অভিযুক্তরা বলেছেন, হরিপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে তাঁর পরামর্শক্রমে গাছ কাটা হয়েছে। ২৫ জানুয়ারি মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ অভিযোগ করেছে স্থানীয়রা।স্থানীয় আহম্মেদ কবির বলেন, ১৯৮৬ সালে তৎকালীন সময়ে স্থানীয় জনসাধারণে সহযোগিতায় খাস জমিতে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সরকারের কাছে জমি রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। কিন্তু এখনো জমিটি মাদ্রাসার কাছে রেজিষ্ট্রি দেয়নি সরকার। মাদ্রাসাটি এখনো খাস জমিতে অবস্থিত।

হাসান শাহরিয়ার নামের এক ব্যক্তি বলেন, বড় ও মোটাসোটা চারটি কাঁঠাল গাছ বিক্রি করা হয়েছে মাত্র ৬০ হাজার টাকা। যা বাজার মূল্যের চেয়ে অনেক কম। তিনি মনে করেন গাছগুলোর বাজার মূল্য হবে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা। যেহেতু মাদ্রাসাটি এখনো খাস জমিতে রয়েছে। সেহেতু সরকারের বন বিভাগের অনুমতি ছাড়া বা কোন টেন্ডার ছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ কিভাবে গাছগুলো বিক্রি করতে পারে? হরিপুর আলিম মাদ্রাসার সুপার মফিজুল ইসলাম কাদেরী এসব সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসাটি এখনো খাস জমিতে রেজিষ্ট্রেশন হয়নি।

রেজিস্ট্রেশনের কার্যক্রম চলমান রয়েছে। মাদ্রাসার প্রাচীরের ভিতরে গাছগুলো থাকায় গাছগুলো কাটা হয়েছে। হরিপুর উপজেলা নির্বাহী অফিসার অবগত রয়েছেন। তার পরামর্শে গাছ কাটা হয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির সভাপতি জামাল উদ্দীন বলেন, গাছগুলোর শিকড় প্রাচীরের ক্ষতি করছিলো। প্রাচীর ফাটল ধরছিল তাই কমিটির সকল সদস্যদের সাথে মতবিনিয়ময় করে রীতিমতো রেজুলেশন করে গাছগুলো কাটা হয়েছে। এর আগে গাছ কাটার কারণ হিসেবে তিনি মাদ্রাসার ফার্নিচার তৈরির কথা জানিয়েছিলেন।

তিনিও বলেছেন ইউএনওর পরামর্শক্রমে গাছ কাটা হয়েছে এবং তিনি অবগত আছেন। হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম বলেন, প্রতিষ্ঠানটি একটি এমপিও ভূক্ত প্রতিষ্ঠান। ঐ প্রতিষ্ঠানের গাছ কাটার বিষয়ে আমার কোন পরামর্শ বা নির্দেশনা থাকতে পারে না, এটি পুরোপুরি প্রতিষ্ঠানের ব্যাপার, তারা এই ধরনের অপরাধ করে থাকলে তদন্ত সাপেক্ষে তাদের ব্যবস্থা নেওয়া হবে । হরিপুর উপজেলার ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) রাকিবুজ্জামান বলেন, আমি স্থানীয় তহশীলদারের কাছে শুনেছি মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি করেছে এবং মাদ্রাসাটিও নাকি খাস জমিতে অবস্থিত। আমি বিষয়টি তদন্ত করতে বলেছি আসলে মাদ্রাসা ও গাছগুলো সরকারি খাস জমিতে আছে কিনা? যদি সরকারি খাস জমিতে থাকা গাছ কাটা হয়েছে, তাহলে নিশ্চয় তারা অবৈধভাবে গাছগুলো কেটেছে। আমি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে
রংপুর 7 hours আগে

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ করায় যুবক কারাগারে।
অপরাধ 9 hours আগে

ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
খেলাধুলা 18 hours আগে

বোচাগঞ্জে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন।
জাতীয় 22 hours আগে

বিকেলে নিখোঁজ, রাতে বস্তাবন্দি অবস্থায় মিলল শিশু রাকার মরদেহ, গ্রেপ্তার
অপরাধ 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১।
দুর্ঘটনা 1 day আগে

প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি লাউড়েরগড় বাসীর
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড় আদর্শ ক্লিনিকে প্রসূতি মাসহ ও ২ জন নবজাতক শিশুর
দুর্ঘটনা 2 days আগে

ঢাকা আশুলিয়ায় পেশাদার তিন মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শন করলেন পুলিশ সুপার।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক