হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান সহ ৩ জনের বিরুদ্ধে ভ্রুণ হত্যা মামলার অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২১ ৭:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প সহ ৩ জনের বিরুদ্ধে একটি ভ্রুণ হত্যার (ভ্রুণ নষ্ট) অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রব্বানী নামে এক ব্যক্তির স্ত্রীর ভ্রুণ হত্যার (ভ্রুণ নষ্ট) করার অভিযোগে ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের নির্দেশক্রমে হরিপুর থানা কর্তৃপক্ষ মামলাটি রুজু করেন।

যার মামলা নং- ২, তারিখ ০১/১০/২০২১ইং। আসামীরা হলো উপজেলার বকুয়া ইউনিয়নের বকুয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে ও হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, নন্দগাঁও (গনাগাছি) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবুল কালাম (৪০) ও গজধুমডাঙ্গী গ্রামের তফিজউদ্দিনের ছেলে ফিরোজ (৩০)। হরিপুর
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প এর বিরুদ্ধে হরিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিস ভাঙচুর ও মটরসাইকেলে অগ্নিসংযোগের একটি মামলা রয়েছে। যার মামলা নং-১ তারিখ ১৭/০৮/২০১৯ইং। হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম মামলা রুজু করার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে নির্দেশক্রমে দিলারা নামে এক গৃহবধুকে মারপিট করে শ্লীলতাহানী ও গর্ভপাত করানোর মাধ্যমে শিশুর ভুমিষ্ঠ হওয়ার বাধাদানের অপরাধে ৩জনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানাযায়, গত ১৮/০১/২০২১ ইং তারিখে বাদীর মা’সহ তার স্ত্রী দিলারা বাড়ির পাশে সাংসারিক কাজে গরু,ছাগল আনিতে গেলে পূর্ব শত্রুতার কারণে মামলার ২নং আসামী অকথ্য ভাষায় গালিগালাজ ও ধমকাইতে থাকেন । দিলারা আসামীগণের অনাকাঙ্খিত অশোভন আচরণ ও গালিগালাজের প্রতিবাদ করলে ১নং আসামী আব্দুল কাইয়ুম পুষ্প গাড়ি থেকে নেমে এসে দিলারার তলপেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এসময় দিলারা ৬ মাসের অন্তঃস্বত্বা আছে বলে চিৎকার করলে ২/৩ নং আসামী চড় থাপ্পর মারতে থাকে ও শ্লীলতাহানী ঘটায়।

এ সময় দিলারা প্রাণে বাচার জন্য চিৎকার দিলে ১নং আসামী দিলারা তলপেটে মটরসাইকেলের সামনের চাকা উঠানোর চেষ্টা করেন। দিলারার চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে আসামীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে দিলারাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসে। পরেরদিন সকালে দিলারার তলপেটের ব্যাথা বেড়ে গেলে হরিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে গাইনী ডাক্তার দেখার পরামর্শ দেন। পরে দিলারাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরে ও আল্ট্রাস্নোগ্রাম করা হলে জানা যায়, দিলারার পেটের বাচ্চা (ভ্রুণ) নষ্ট হয়ে গেছে। পরে কর্তব্যরত ডাক্তার দিলারার পেট থেকে নষ্ট ভ্রুণ বের করে। দিলারার চিকিৎসা শেষে হরিপুর থানায় মামলা করতে গেলে আসামীগণ প্রভাবশালী হওয়ার কারণে পুলিশ মামলা গ্রহণ করে নাই ।

পরবর্তীতে ২১/০৩/২০২১ ইং ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং-সিআর ৪৪/২০২১ (হরিপুর)। ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত মামলাটি পর্যালোচনা করে গত ১৬/০৯/২০২১ ইং হরিপুর থানা অফিসার ইনচার্জকে বাদীর মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আসামীগণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 23 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 23 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 23 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 24 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক