admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৩ ৮:২৪ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ১৬ জন। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদরের ফারাবাড়ি এলাকার চেপ্টিকুড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারাবাড়ি এলাকার বিভিন্ন জায়গায় থেকে সবজি ক্রয়ের পর ট্রাক লোড করে শ্রমিক ও ব্যবসায়ীরাসহ ট্রাক যোগে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। এসময় ওই এলাকার চেপ্টিকুড়া নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় ট্রাকটি।
দূর্ঘটনার সময় ট্রাকে থাকা ১৭জন শ্রমিক ও ব্যবসায়ী সড়কে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করলে এদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথে একজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তি সইবুর রহমান (৩২) সদর উপজেলার কহরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে সদর থানার ওসি ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কি কারনে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।