admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় জাল ভোট দিতে গিয়ে রবিউল ইসলাম রিপন (১৭) নামে এক কিশোর ধরা পরেছে। বৃহঃস্পতিবার (১১ নভেম্বর) রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ইফতেদায়ী মাদ্রাসার ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ায় এক পোলিং এজেন্টের কাছে ধরা পরে সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইফতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আবু শাহেনসাহ ইকবাল। কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর জানান, অন্য এক ব্যক্তির নামে ভোট দিতে বুথে গেলে উপস্থিত ফুটবল মার্কার পোলিং এজেন্ট চিনতে পারে রিপনকে। সঙ্গে সঙ্গে সেই এজেন্ট আমাদেরকে জানালে আমরা তাকে আটক করি।
জিজ্ঞাসাবাদে আটক রিপন ভোটার না হয়েও ভোট প্রদানের চেষ্টার কথা স্বীকার করে জানায়, তিনি নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ও টিউবওয়েল মার্কার মেম্বার প্রার্থীকে সে ভোট দিতে চেয়েছিল। প্রিজাইডিং অফিসার আবু শাহেনসাহ ইকবাল জানান, আটক কিশোর জালভোট দেওয়ায় দায় স্বীকার করেছে। তাকে আপাতত এক রুমে আটকে রাখা হয়েছে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।