admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে রিফাত (৩) ও কাউসার (৩) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাসার পাশের পুকুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ ইকবাল।
রিফাত চিকনমাটি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও কাউসার সাহাব উদ্দিনের ভাই সাবলুর ছেলে। পুলিশ জানায়, কিছুদিন আগে ঐ গ্রামের সাহাব উদ্দিন ও তার ভাই সাবলুর ছেলে তাদের দাদার সঙ্গে বাসা থেকে কিছু দূরে একটি পুকুরে গোসল করতে যায়। সেখান থেকে তারা গোসল শেষে বাসায় ফিরে যায়।
১২ অক্টোবর মঙ্গলবার সকালে শিশু দুটি কাউকে না জানিয়ে সেই পুকুরে গোসল করতে যায়। দুপুরের দিকে শিশু দুটির চাচতো দাদা পুকুরে গেলে সেখানে একজনের মরদেহ দেখতে পায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।