admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৩ ৫:৫২ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পুলিশের অভিযানে গত ৭ দিনে বিভিন্ন অপরাধে ৭ জনকে আটক করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন মামলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির জানান, ৫শ পিস ইয়াবা সহ ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজীপাড়া) এলাকার রুবেলকে (৩০) আটক করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও গ্রাম থেকে ২০ লিটার চোরাই মদ সহ মো: আলমগীর (২২) কে আটক, সালন্দর পূর্ব আরাজী কৃষ্ণপুর গ্রাম থেকে ১০ পিস টেপেনটাডোল ট্যাবলেট ও ১শ গ্রাম গাঁজা সহ ইলিয়াস (৩১) ও সুমন (২২) কে আটক করা হয়। গোবিন্দনগর মুন্সিপাড়া গ্রামের মো: রুবেলকে (৩০) ৪৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।
পূর্ব গোয়ালপাড়া এলাকায় ২০ পিস টেফেন ট্যাবলেট সহ রনিক ইসলাম (২২) ও সালন্দর এলাকায় ১৩ পিস ইয়াবা সহ এক জনকে আটক করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, নিরাপদ ঠাকুরগাঁও এর জন্য জেলা পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতা, মাদক, নারী নির্যাতন, উগ্রবাদ, অপহরন, মোটরসাইকেল চোর, সাইবার অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানাই।