admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃবুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের খালপাড়া ডিসি বস্তি এলাকায় রিং মাটিতে পুততে গেলে মাটি ধ্বসে এই ঘটনা ঘটে। লক্ষণ পাল ৩৫ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানাযায় মৃত লক্ষণ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দোলুয়া এলাকার প্রাণ নগর গ্রামের মৃত আসু পালের ছেলে। তার স্বজনেরা জানান যে,জানাযায় জীবিকার তাগিদে প্রতিদিনের মতো কাজ করতে এসেছিল ঠাকুরগাঁওয়ে।
সে শহরের খালপাড়া ডিসি পাড়া এলাকার মমতাজ আক্তারের বাড়িতে মাটি খুরে রিংয়ের কাজ করা অবস্থায় হঠাৎ করে মাটি ধসে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাধারণ মানুষ যে ভাবে কাজ করতেছে তেমন ভাবে ফায়ার সার্ভিসের কর্মী ও প্রশাসন কোন ভাবেই কাজে করতেছে না শুধু সাধারণ সাথে লেগে আছে । বেশি ভাগ কাজ করেছেন সাধারণ মানুষ।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে সার্ভিস কর্মীরা ও স্থানীয়রা যৌথভাবে প্রায় ৩ ঘন্টা ৩৫ মিনিট পর লক্ষণকে মৃত অবস্থায় মাটির ভেতর থেকে বের করে আনেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন।