admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ
বিশ্বজিৎ সরকার, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মদসহ যুবমহিলা লীগ নেত্রী, তথা কথিত সাংবাদিক রোজিনা, আজকের বসুন্ধারা পত্রিকা, স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আশা চৌধুরীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে শহরের বসিরপাড়া এলাকার একটি বাসা ভাড়া নিয়ে যুব মহিলা লীগ নেত্রী মক্ষিরানী রোজিনা একটি মধুচক্র পরিচালনা করতো।
আটককৃতরা হলোঃ- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার ও তার স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও হরিপুর উপজেলার কাঁঠাল ডাঙ্গী এলাকার বাসিন্দা লিজা আক্তার। গোপন সূত্রে এ খবর পেয়ে পুলিশ আজ মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ তাদের আটক করে। আটক রোজিনা যুব মহিলা লীগের জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং আশা চৌধুরী স্বেচ্ছা সেবক লীগের নেত্রী তার পরিবার থেকে জানান তাকে মৌখিকভাবে পরিবার থেকে তেজ্য করে দেওয়া হয়েছে ।
পুলিশ জানায়, পৌর শহরে বশিরপাড়া এলাকায় তিনতালা একটা ফ্লাট বাসা ভাড়া নিয়ে তারা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় এলাকাবাসী থানায় খবর দিলে চারজনকে আটক করে পুলিশ। এ বিষয়ে সদর থানার ওসি মো. শহিদুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।