admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভেলাজান সেন্টার মহাসড়কে সাড়া দেশের ন্যায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।আজ ৪-ই এপ্রিল রবিবার আনুমানিক সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় ভেলাজান সেন্টার মহাসড়কে ভ্রম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় ২ জনকে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাঁচশত টাকা করে সর্বমোট ১০০০ টাকা অর্থ জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।
এ সময় সেনাবাহিনী , আনসার বাহিনী, গ্রাম পুলিশ সদস্যসহ সাংবাদিক আল মোমিন সুলতান ,মাহমুদ পাভেল, সাইমন উপস্থিত ছিলেন।
এসময় ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান যে, সাড়া বিশ্বে করোনা আবার ভয়াবহ রূপ ধারণ করেছে তারই প্রেক্ষিতে ভ্রম্যমান আদালতের কার্যক্রমের শুরু হয়েছে । সেই সাথে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও মাস্ক পরিধান করে চলাফেরা পরামর্শ দেন তিনি ,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।