admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ মে, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ শুক্রবার (২৬ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজনে শহরের পাবলিক লাইব্রেরী মাঠে বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উচ্চ আদালতের নির্দেশা অধিনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী ও মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতার-পুলিশি হয়রানী, দ্রব্যমুল্যের লাগামহীন উর্ধ্বগতি ও বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাসী না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে চলতে পারে না। কিন্তু আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে জনগণের সাথে প্রতারণা করছে। তারা মাথা পট্টি ও হাতে তসবি নিয়ে নেচে নেচে বলেছিলো দশ কেজী চাল দিবো,ডাল দিবো, আটা দিবো, বিনা পয়সায় সার দিবো, ঘরে ঘরে চাকুরী দিবো কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে চালের কেজী ৭৫ টাকা। তেলের কেজী ২০০টাকা, আটা কেজী ৭০টাকা। এখন চাকুরী নিতে হলে আগে ডিএনএ টেস্ট করা হয় সে আওয়ামী লীগ না বিএনপি। আওয়ামী লীগ কথায় কথায় বলে দেশে নাকি উন্নয়নের জোয়ার বইছে। দেশ এতটাই উন্নয়ন করেছেন যে ডলার সংকটের জন্য নিত্যপূর্ণ জিনিস কেনা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, লাগামহীন দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে সাধারণ মানুষ নাভিশ্বাস হয়ে উঠেছে। তারপরও আওয়ামী লীগ লম্বা লম্বা কথা বলে। বর্তমানে বিদ্যুৎ যায় না আসে তা গ্রামের মানুষই ভালো বলতে পারবে। শতভাগ বিদ্যুতায়িত দেশে লোডশেডিংকে নাকি আওয়ামীলীগ জাদুঘরে পাঠাবে, কিন্তু লোডশেডিং জাদুঘরে যাইনি বিদ্যুৎই জাদুঘরে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এ সরকারের আমলে প্যাগোডায় হামলা হয়, মসজিদে হামলা হয়, মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়। সংখ্যালঘুদের জমি জায়গা দখল হয়। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা এই সব হামলা ও দখদারির সাথে জড়িত। অর্থাৎ বর্তমান সরকারের আমলে কেউ ধর্মীয় কাজ স্বাধীনভাবে করতে পারে না।
জাহিদ হোসেন বলেন, বর্তমানে দেশের মানুষ কথা বলতে পারে না, ভোট দিতে পারে না। কথা বললেই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও জুলুম নির্যাতন করা হচ্ছে। বিদেশে আমাদের বন্ধু আছে, কোন প্রভু নেই। আওয়ামী লীগের প্রভু আছে বলেই তারা ঘনঘন বিদেশে প্রভুদের কাছে যায়। আর বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে যায়। বিএনপি মনে করে সাধারণ মানুষেই সকল ক্ষমতার উৎস। একটা কথা মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়।
বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপর জুলুম-নির্যাতন চলছে। দীর্ঘ সাড়ে পাঁচ বছর যাবত মিথ্যা মামলায় তিনি কারান্তরীণ। নেত্রী সু-চিকিৎসা করার ব্যবস্থাও তারা করে দিচ্ছে না। কারণ আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়। বিএনপি জনগণকে যে ওয়াদা দেয় তা অক্ষরে অক্ষরে পালন করে। জনগণের বিপদে আপদের পাশে দাঁড়ায়। আওয়ামী লীগ শুধু লুটপাট নিয়ে ব্যস্ত থাকে। বিএনপির আন্দোলন ও গণসমাবেশের কর্মসূচি খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর কর্মসূচি নয়, বিএনপি কর্মসূচি জনগণের অধিকার আদায়ে কর্মসূচি।
জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জেলা বিএনপি সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো : ইউনুস আলী, জেলা বিএনপি ভারপ্তাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, যুবদলের সভাপতি মো: মাহেবুল্লাহ চৌধুরী আবু নুর, দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের সভাপতি মো: কায়েস আলী, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ, মহিলাদলের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।