admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আমানুল্লাহ আমান (৩৮) ও সাবুল হক (৩৭) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।সোমবার (২২ আগস্ট) ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের বোয়ালিমোড় বাজারের পাশে এ অভিযান পরিচালনা করা আটক করা হয় তাদের।
আমানুল্লাহ আমান ওই ইউনিয়নের লাহিড়ী ছোট সিঙ্গিয়া গ্রামের মৃত সফিকুল ইসলাম ছেলে। সাবুল হক একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে সাবুল হক (৩৭) ।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মোটরসাইকেল যোগে দুই মাদক কারবারি পঞ্চগড় জেলার আটোয়ারির দিক থেকে আসার সময় বোয়ালিমোড় বাজারের শহীদ মুক্তিযোদ্ধা মিল চাতাল সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলসহ তাদের আটক ও তল্লাশি করে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে মাদক কারবারি আমানুল্লাহ আমানের তথ্যমতে তার বাডির ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে আরও ১১ বোতল ফেনসিডিল জব্দ করা করে পুলিশ। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এছাড়া গ্রেফতার দুই মাদক কারবারিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।