admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১ তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদশে মোট ১ হাজার ৭টি ইউনিয়নে একযোগে আগামী ২৮ নভেম্বরে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন ও সাধারণ সদস্য পদে ১’শ ৩৫ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করছেন।
অভিযোগ রয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিক বরাদ্দের আগেই ছবি ও প্রতিক সহ পোস্টার আকারে ফেসবুক সহ সামাজিক গণমাধ্যমে প্রচারণা করতে দেখা যাচ্ছে অনেক সম্ভাব্য প্রার্থীদের। কোন প্রার্থীর নিজ নামে ও সমর্থক গোষ্ঠীর গুরুপ করে ফেসবুক ও সামাজিক গণমাধ্যমে এসব প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র মনোনয়ন পত্র জমা দিয়েছেন,। আওয়ামী লীগের ১০ জন জাতীয় পার্টি ৭ জন ওয়ার্কার্স পার্টি ৩ জন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ জন সতন্ত্র ৩০ জন । পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.তকদির আলী সরকার জানান, তৃতীয় ধাপে নির্বাচনি তফসিল মোতাবেক গত ৪ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই হয় এবং ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ১২ তারিখে প্রতিক বরাদ্দ দেয়া হবে । এর আগে যারা প্রতীক দিয়ে প্রচারণা চালিয়েছেন আইনত তারা আচরণবিধি লংঘন করেছেন ।