admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
মুন্নি খাতুন, ঠাকুরগাঁও রিপোর্টারঃ ঠাকুরগাঁও অনলাইন উদ্যোক্তা পরিবার ( নিড) এর আয়োজনে ২ দিন ব্যাপী কুশন, গহনা, পাটজাত পণ্য সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে নারীদের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শহরের কলেজ পাড়া এলাকায় এই নারী উদ্যোক্তাদের হাতে সার্টিফিকেট বিতরণ করা হয় ।
উদ্যোক্তা পরিবারের পরিচালক সানজিদা শারমিন সেতুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিসিক ঠাকুরগাঁও উপ-ব্যবস্থাপক মোঃ নুরেল হক দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক সহ অন্যান্যরা। এসময়ে আমন্ত্রিত অতিথিরা তাদের এই কর্মকান্ডের স্বাগত জানান সেই সাথে তাদের পাশে থেকে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।