admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২৩ খ্রিঃ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংবাদকর্মীদের সাথে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে আজ সোমবার ১১ ডিসেম্বর-২৩খ্রিঃ সকাল ১১ টায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত।
সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, আগামীকাল মঙ্গলবার ১২ই ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলার মোট ১৩৮৮ টি কেন্দ্রে মোট সংখ্যা ধরা হয়েছে ১৫,৫৫,২০৯ জন যার মধ্যে ছেলে- ৭,৬৮,৪০০ জন ও মেয়ে- ৭,৬৪,৮০৯ জনকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া জন্মের পর ছয় মাস পর্যন্ত মায়ের শাল দুধ খাওয়ানো জরুরি। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় ও বাড়তি যত্ন প্রদানে বেশ কিছু গুরুত্ব পূর্ন তথ্য তুলে ধরেন।
এ সময়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আবদুল হান্নান, মেডিকেল অফিসার ডাঃ শিরিন আক্তারসহ জেলা গণমাধ্যমকর্মীরা। জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ার পর কোন প্রকার সমস্যা হবে না। এবং আপনাদের প্রতিটি শিশুকে এই “এ” ক্যাপসুল খাওয়াবেন। নির্ধারিত কেন্দ্র ছাড়াও বাস টার্মিনাল, রেল স্টেশন, ও স্বাস্থ্য কন্দ্রে খাওয়ানো হবে।