হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের-২এ ব্যাপক অনিয়ম!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ মে, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ মুজিবশতবর্ষে হতদরিদ্র ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের-২ ঘর ভূমিহীন গরীব দুঃখী ও সাধারণ মানুষের অর্থ ভক্ষণ করে এখন রক্ষক সেজেছে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক কুদরত আলী সহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২১নং– ঢোলারহাট ইউনিয়ন বরদ্বেশরী বাজার সংল্গন এলাকায় দ্বিতীয় পর্যায়ে ৮৮ টি ঘর বরাদ্দ দেওয়া হয়।

গুচ্ছ গ্রামের সেই ঘর হতদরিদ্রকে পেতে হলে ঘর-প্রতি গুনতে হচ্ছে ২০-৫০ হাজার টাকা, টাকা না দিলে ঘর পাবেন না কেউ এমনটিই বলেছেন ঐ ইউনিয়নের ইউপি সদস্য মো: ইমান আলী সহ কয়েকজন। ভুক্তোভুগী ৪১ নম্বর ঘরের মালিক সুলতান জানান, আমি একজন গরীব অসহায় মানুষ কুদরত আমাকে একটি ঘর দখলে দিয়েছে বলে সে আমাকে সুদের উপর টাকা নেওয়াইয়া আমার কাছ থেকে জোড় করে ২৫ হাজার টাকা নিয়েছে। এখন আমাকে প্রতি সপ্তাহে সুদ দিতে হয় ১০০০/= ( ১ হাজার) টাকা। আমি কুদরতের কাছে টাকা ফেরত চাইলে সে বলে ঘরের বাবদ খরচ হয়েছে ১০ হাজার টাকা। ঘর বাতিল হওয়া এতিম সবুজ জানান, আমার মা-বাবা নাই। অন্যের বাড়ির বারান্দায় রাতে ঘুমাই। ইমান আলী মেম্বার গুচ্ছ গ্রামের আমায় একটা ঘর দেয়। পরে এলাকার মিজান, কুদরত আমার কাছে ২০ হাজার টাকা দাবি করে।

মাঠে কাজ করে তাদের ৭ হাজার টাকা দেয় বাকি টাকা দেয়নি বলে ঘর থেকে আমাকে বের করে দেয়। প্রতিবন্ধী রহিমা অভিযোগ করে বলেন, কুদরত, মিজান আমাদের কাছে ৩০ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে পারিনি বলে তারা আমাদের ঘরের তালা ভেঙ্গে আসবাপত্র বের করে দিয়ে অন্যজনকে তুলে দেয়। আমার ঘর ও গেলে আসবাপত্রও গেলো। আমি এর বিচার চাই। এ সুযোগে সদর উপজেলার ইউএনও, এসিল্যান্ড এর নাম ভাঙ্গিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘর দেওয়ার আশ্বাস দিয়ে ভুমিহীনদের কাছে ২০-৫০ হাজার টাকা করে তুলছেন। সম্পূর্ণ টাকা দিতে না পারায় বেশ কয়েকজনকে ঘর থেকে বের করে দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যজনকে ঘর পাইয়ে দেন এ মহলটি।

ছাড়া ৬ নম্বর ওয়ার্ডের ধর্মপুর ভদ্রপাড়া এলাকার মা-বাবা হারা ১৮ বছর বয়সী এতিম সবুজ তাদের চাহিদা মত টাকা দিতে না পারায় তাকেও ঘর থেকে বের করে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঘর বাতিল হওয়া ভুক্তভোগী জনি ইসলাম সদর এসিল্যান্ডকে অভিযোগ করলে তিনি ভুক্তোভুগী জনিকেই পুলিশ দিয়ে আটক করেন এবং বলেন, বেশি কথা বললে, অন্য মামলায় দিয়ে জেল দিয়ে দিবে বলে অভিযোগ করেন জনি । স্থানীয় ইউপি সদস্য ইমান আলী জানান, ৬নং ওয়ার্ডের সাত জনকে গুচ্ছগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। যাদের বের করে দেওয়া হয়েছে তারা খুবই গরিব, ভূমিহীন। অন্যের বাড়িতে রাত কাটান। এখন শুনতেছি একটি প্রভাবশালী মহল নাকি টাকা দাবি করেন। টাকা দিতে পারেনি বলে তাদের ঘর বাতিল। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি সঠিক তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া ও প্রকৃত ভূমিহীনদের যেন তাদের ঘর বুঝিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত কুদরত আলীর সাথে মোবাইলে যোগাযোগ করলে টাকা লেনদেনের কথা স্বীকার করেন। মিজানুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, এ আশ্রয়ণ প্রকল্পে যাদের ঘর দেওয়া হয়েছে তার মধ্যে ৭০ ভাগ মানুষ থাকেনা। এসিল্যান্ডের সহকারি এসে তালিকা করে তাদের ঘর বাতিল করেছে।

এ সময় এসিল্যান্ড আমাদের ডেকে বলেন ঘর খালী আছে নাম দেন। ভুমিহীনদের নামে বরাদ্দকৃত ঘর গুলো বাতিল কেন করা হলো এ প্রসঙ্গে ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান এর যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার বলেন, কারো ঘর বাতিল করা হয়নি। যারা অভিযোগ করছে তাদের আমার কাছে পাঠিয়ে দেন। জনি নামে এক যুবককে বিনা কারণে পুলিশ দিয়ে আটক করেছেন এমন প্রশ্নেন করলে তিনি এড়িয়ে যান। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে কোন টাকা পয়সা লাগে না। কেউ যদি ঘর দেয়ার কথা বলে টাকা নিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 hour আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 2 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 8 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 14 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 1 day আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক