admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৪ ১০:২২ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ঠাকুরগাঁওয়ে উত্তাল অবস্থা বিরাজ করছে।আনদোলনকারীদের পুলিশ ও যুবলীগের বাধা দেওয়ায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন দিয়েছে।
সরেজমিনে দেখা যায় পুলিশ রাবার সেল ও টি আর গ্যাস নিক্ষেপ করে এতে অনেক আনদোলনকারী আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।উক্ত আনদোলনে সকল শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেন।
এছাড়া, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভাঙচুর করা হয়েছে।বর্তমান ঠাকুরগাঁওয়ে উত্তাল অবস্থা বিরাজ করতে।এদিকে, পুলিশের ছোড়া টিয়ারশেলে বেশ কয়েকজন আন্দোলনকারী ছাত্র-ছাত্রী আহত হয়েছেন।
আজ বেলা ১১টায় শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়ে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে অবস্থান করে। এরপরে ঠাকুরগাঁও উপজেলা সামনে গিয়ে ডিসি পার্ক হয়ে ঠাকুরগাঁও চৌরাস্তায় অবস্থান নেয়। ছাত্র-ছাত্রীদের মিছিলটি বড় মাঠসহ শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। প্রতিটি স্থানে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।