admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২০ ১১:৪৭ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও’য়ে নিষেধ থাকা সত্তেও কিছু এনজিও তাদের কর্মীদের দ্বারা কিস্তির টাকা উত্তলনের জন্য নির্দেশ ও জোর করে ঋণের টাকা উত্তলনের জন্য মাঠে পাঠিয়েছে এর উপর ভিত্তি করে ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার হাজীপাড়া ও গোয়ালপাড়া থেকে ঋণের কিস্তি উত্তোলন করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে ৩ জন এনজিও কর্মীকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
তাদের তিনি জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম এর নিকট সোপর্দ করেন । মাঠ কর্মীর অভিযোগে জানাযায় তারা উপর মহলের চাপে ও জীবিকা নির্বাহের কারণে বাধ্য হয়েই মাঠে কিস্তির টাকা উত্তলনের জন্য বের হয়েছে এতে তাদের না আটক করে উদ্ধতন কর্মকর্তাদের আটক করে শাস্তির ব্যবস্থা করলে আর কেউ এধরনের সাহস পাবেনা বলে এলাকাবাসি মনে করেন । সরকারি নির্দেশনা অমান্য করে দরিদ্রদের কাছ থেকে কিস্তি আদায় করবেন না।