admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত। রাখব নিস্কণ্টক জমি বাড়ি, করবো সবাই ই- নামজারি, প্রতিপাদ্যে সকাল ১১টা ভূমি সেবা স্টল উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম।
উদ্বোধন শেষে জনাব মোঃ আব্দুল করিম উপজেলা নির্বাহী কর্মকর্তা, সভাপতিত্বে হরিপুর -ঠাকুরগাঁও। আলোচনা শুরু হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল উপজেলা পরিষদের চেয়ারম্যান, আরো উপস্থিত ছিলেন জনাব বাবু নগেন কুমার পাল ভারপ্রাপ্ত সভাপতি হরিপুর উপজেলা আওয়ামী লীগ,জনাব অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান মোসলেম উদ্দিন ডিগ্রী কলেজ, হরিপুর ঠাকুরগাঁও।
জনাব রাকিব এস আই হরিপুর থানা, সহকারী সেটেলমেন্ট অফিসার মোঃ ইমদাদুল হক, সাব রেজিস্ট্রার (ভূমি), মোঃ সফি আকরাম, সাংবাদিক বৃন্দ, জনপ্রতিনিধি গন।উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল বলেন, প্রত্যেকটি মানুষ সহজ ভাবে যেন ভূমি সেবা পায় এবং কোনমতেই যেন হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। জনাব আব্দুল করিম উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর, উপজেলার ছয়টি ইউনিয়নে ভূমি সেবা উদ্দেশ্যে সচেতনা বৃদ্ধির জন্য প্রতিটি ইউনিয়নে মাইকিং করে প্রচার করার জন্য সকল সহকারী ভূমি কর্মকর্তাগনকে নির্দেশ প্রদান করেন।